চিকিৎসার বদলে মৃত্যুমিছিল! ঝাড়খণ্ডে বিমান দুর্ঘটনায় রোগীসহ ৭ জনের মর্মান্তিক প্রয়াণ
Connect with us

দুর্ঘটনা

চিকিৎসার বদলে মৃত্যুমিছিল! ঝাড়খণ্ডে বিমান দুর্ঘটনায় রোগীসহ ৭ জনের মর্মান্তিক প্রয়াণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: রাঁচী থেকে দিল্লি যাওয়ার পথে ঝাড়খণ্ডের চাতরা জেলায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Airplane Crash) প্রাণ হারালেন রোগীসহ মোট ৭ জন। রেডবার্ড এয়ারওয়েজ (Redbird Airways) পরিচালিত এই এয়ার অ্যাম্বুল্যান্সটি গতকাল সন্ধে ৭টা ১১ মিনিটে রাঁচী বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। গন্তব্য ছিল দিল্লির হাসপাতাল। কিন্তু ওড়ার প্রায় ২০ মিনিট পরেই কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে বিমানটির সমস্ত যোগাযোগ (Communication) বিচ্ছিন্ন হয়ে যায়।

পরবর্তীতে জানা যায়, চাতরার সিমারিয়া জঙ্গলে বিমানটি ভেঙে পড়েছে। মৃতদের মধ্যে রয়েছেন রোগী সঞ্জয় কুমার, দুই ক্যাপ্টেন (Pilots) বিবেক বিকাশ ভগত ও সবরাজদীপ সিং, চিকিৎসক বিকাশ কুমার গুপ্তা এবং আরও তিনজন। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার সময় এলাকায় ভারী বৃষ্টি (Heavy Rainfall) ও বজ্রপাত হচ্ছিল।

উল্লেখ্য, লাতেহারের ধাবা-মালিক সঞ্জয় কুমার এক অগ্নিকাণ্ডে ৬৫ শতাংশ পুড়ে (Burns) গিয়েছিলেন। উন্নত চিকিৎসার (Advanced Treatment) আশায় তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় শোক প্রকাশ করে তৃণমূল কংগ্রেস দেশের বিমান সুরক্ষা (Aviation Safety) ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement