দুর্ঘটনা
অজিত দাদার স্মৃতিতে আবেগ রীতেশ দেশমুখের! সংসদে দাঁড়িয়েই দুঃসংবাদ শুনে বাকরুদ্ধ কঙ্গনা
ডিজিটাল ডেস্কঃ বুধবার সকালে রাজনীতির দুনিয়ায় নেমে আসে শোকের ছায়া। মুম্বই (Mumbai) থেকে বারামতি (Baramati) যাওয়ার পথে ভয়াবহ বিমান দুর্ঘটনায় (Plane Crash) প্রয়াত হন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার (Ajit Pawar)। অবতরণের সময় আচমকাই ভেঙে পড়ে তাঁর ব্যক্তিগত বিমান। সূত্রের খবর, বিমানে থাকা সকল সফরসঙ্গীরই মৃত্যু হয়েছে।
এই দুঃসংবাদের পর অজিত পওয়ারকে নিয়ে স্মৃতিচারণায় আবেগঘন হয়ে পড়েন অভিনেতা রীতেশ দেশমুখ (Riteish Deshmukh)। বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের সূত্রে ছোটবেলা থেকেই অজিত পওয়ারকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন তিনি। সম্বোধন করতেন ‘দাদা’ বলে।
Deeply shocked and terribly heartbroken to learn that we have lost Ajit Dada in a tragic accident. One of Maharashtra’s most dynamic leaders, he had zero tolerance for non-performance and constantly pushed and inspired those around him to excel. He never minced his words, his wit… pic.twitter.com/nGQ3M1xf0Z
— Riteish Deshmukh (@Riteishd) January 28, 2026
রীতেশ বলেন, “দলীয় কর্মীদের কাজে ফাঁকি (Work Avoidance) একদম সহ্য করতেন না দাদা। অকর্মণ্যতার প্রতি ওঁর ছিল সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance)। সবাইকে অনুপ্রাণিত করতেন, পাশে দাঁড়াতেন। মানুষ হিসেবেও ছিলেন ভীষণ রসবোধসম্পন্ন (Sense of Humour) এবং সহজ।” তাঁর সংযোজন, “এই শূন্যতা কোনওদিন পূরণ হওয়ার নয়।”
View this post on Instagram
অন্যদিকে সংসদ চত্বরে (Parliament) সাংবাদিকদের মুখেই মৃত্যুসংবাদ শুনে বাকরুদ্ধ হয়ে যান কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। শোকপ্রকাশ করেছেন অজয় দেবগন (Ajay Devgn), অনুপম খের (Anupam Kher), সঞ্জয় দত্ত (Sanjay Dutt)-সহ একাধিক তারকা।
