প্রীতমের অকালমৃত্যুতে চাঞ্চল্য, ময়নাতদন্তে উঠে এল অভ্যন্তরীণ রক্তক্ষরণ
Connect with us

স্বাস্থ্য

প্রীতমের অকালমৃত্যুতে চাঞ্চল্য, ময়নাতদন্তে উঠে এল অভ্যন্তরীণ রক্তক্ষরণ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার সকালে সাঁপুরজি (Shapoorji) আবাসনে ঘটে যায় এক অস্বাভাবিক ঘটনা। রহস্যজনকভাবে মৃত্যু হয় রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতম দাশগুপ্তের (Srinjoy alias Pritam Dasgupta)। ময়নাতদন্তের রিপোর্টে মিলল তার কারণ।

আরজি কর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রীতমের অগ্ন্যাশয়ে (pancreatitis) অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে অঙ্গপ্রত্যঙ্গের নমুনা পাঠানো হয়েছে হিস্টোপ্যাথলজির জন্য। এক চিকিৎসকের মন্তব্য, “রিপোর্ট এলে বোঝা যাবে, রক্তক্ষরণ কেন এবং কীভাবে শুরু হয়েছিল।”

আরও পড়ুনঃ পুত্র সুখ পেলাম না, পুত্র শোক পেলাম — প্রীতমের মৃত্যুর পরে কান্নায় ভাঙলেন দিলীপ ঘোষ

তদন্তকারীদের সূত্রে জানা গেছে, সোমবার রাতে প্রীতম তাঁর সাঁপুরজির ফ্ল্যাটে (flat) কয়েকজন বন্ধুকে নিয়ে পার্টি করছিলেন। পরদিন সকাল গড়িয়েও তাঁর ঘুম না ভাঙায় চিন্তিত হয়ে পড়েন সঙ্গে থাকা দুই সহকর্মী। খবর দেওয়া হয় প্রীতমের মা রিঙ্কু মজুমদারকে।

Advertisement
ads ads

খবর পেয়ে দ্রুত ছুটে আসেন তিনি এবং ছেলেকে নিয়ে যান বিধাননগর মহকুমা হাসপাতালে (Bidhannagar Sub-divisional Hospital)। সেখানে চিকিৎসকরা প্রীতমকে মৃত ঘোষণা করেন। পরে আরজি কর হাসপাতালে (RG Kar Medical College) ময়নাতদন্ত করা হয়।

জানা গিয়েছে, প্রীতম একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় (IT company) কর্মরত ছিলেন। তাঁর আচমকা মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের মধ্যে।

তদন্তে উঠে আসা প্রাথমিক তথ্য এবং ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে এখন মৃত্যুর নেপথ্যের আসল কারণ জানার অপেক্ষা। হিস্টোপ্যাথলজি রিপোর্টের দিকেই তাকিয়ে চিকিৎসক ও তদন্তকারীরা।

Advertisement
ads ads