হাইকোর্টে বাঁচার লড়াই সঞ্জয়ের! আরজি কর কাণ্ডে নতুন মোড়, ক্ষোভে ফুটছে চিকিৎসক মহল
Connect with us

ভাইরাল খবর

হাইকোর্টে বাঁচার লড়াই সঞ্জয়ের! আরজি কর কাণ্ডে নতুন মোড়, ক্ষোভে ফুটছে চিকিৎসক মহল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আরজি কর হাসপাতাল ধর্ষণ ও খুনের ঘটনায় যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় (Sanjay Roy) এবার মুক্তির দাবি তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন জানিয়েছেন। বুধবার বিচারপতি দেবাংশু বসাকের (Debangsu Basak) ডিভিশন বেঞ্চে তাঁর আইনজীবী মামলাটি দায়ের করেন। মামলার শুনানির আগে আদালত সব পক্ষকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে। আগামী ১৬ জুলাই এই মামলার শুনানি নির্ধারিত হয়েছে।

২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ড চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। একমাত্র অভিযুক্ত হিসেবে ধরা হয় সঞ্জয় রায়কে, যিনি সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এই মামলার তদন্তে কলকাতা পুলিশ এবং পরে সিবিআই (CBI) যুক্ত হলেও, আর কোনও অভিযুক্ত সামনে আসেনি। শেষ পর্যন্ত সঞ্জয় রায়কেই শিয়ালদহ আদালত (Sealdah Court) দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের সাজা দেয়।

আরও পড়ুনঃ রাজনীতির রঙে রাঙা শিক্ষা প্রতিষ্ঠান! কাকদ্বীপ কলেজে তৃণমূল নেতার বিয়েতে উত্তাল রাজনীতি

তবে নির্যাতিতার পরিবার ও চিকিৎসক মহলের একাংশের দাবি, এই ঘটনায় সঞ্জয় একমাত্র অভিযুক্ত নয়। আরও কেউ কেউ জড়িত রয়েছে, যাদের এখনো ধরা হয়নি। নির্যাতিতার মা-বাবা ফাঁসির বদলে পূর্ণাঙ্গ তদন্ত ও সব অভিযুক্তকে চিহ্নিত করার পক্ষপাতী।

Advertisement
ads

এই ঘটনার এক বছর পূর্তিতে জুনিয়র ডাক্তাররা বিশাল প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন। ৮ অগাস্ট রাত থেকে ৯ অগাস্ট ভোর পর্যন্ত তাঁরা ‘রাত দখল’ (Reclaim the Night) কর্মসূচি পালন করবেন। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত হবে মশাল মিছিল। পরদিন রাখীপূর্ণিমায় সম্প্রীতির বার্তা ছড়াতে তাঁরা রাখীবন্ধনের আয়োজন করবেন এবং ফের আরজি কর চত্বরে জমায়েত করবেন।

তবে রাজনৈতিক রঙে মেশা কোনও কর্মসূচিতে তাঁরা থাকবেন না বলে স্পষ্ট করে দিয়েছেন। যদিও জানা গেছে, নির্যাতিতার বাবা-মা ৯ অগাস্টের নবান্ন অভিযানে যোগ দিতে পারেন। ঘটনাটি ঘিরে ফের উত্তাল হতে চলেছে রাজ্য রাজনীতি ও স্বাস্থ্য মহল।

Continue Reading
Advertisement