পূর্ণমের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, নিজে ফোন করে খোঁজ নিলেন রজনী সাউয়ের
Connect with us

রাজ্যের খবর

পূর্ণমের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, নিজে ফোন করে খোঁজ নিলেন রজনী সাউয়ের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে পাকিস্তানি সেনার বন্দিদশা থেকে মুক্তি পেলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)-র বাঙালি জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kumar Sahu)। বুধবার সকালের দিকে একাধিক কূটনৈতিক স্তরের ফ্ল্যাগ মিটিংয়ের পর তাঁকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান। এই খবর ছড়িয়ে পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাঁর পরিবার-পরিজন।

আর এই খবরে প্রথম প্রতিক্রিয়া জানালেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সরাসরি ফোন করেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ (Rajani Sahu)-কে। বেশ কিছুক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। রাজ্যের প্রশাসনিক প্রধানের কণ্ঠে সান্ত্বনার পাশাপাশি ছিল গভীর সহানুভূতি ও শুভেচ্ছার বার্তা।

আরও পড়ুনঃ ভারতীয় জওয়ানের দেশে ফিরে আসাতে মোদীকে ধন্যবাদ সুকান্তর

পহেলগাঁও (Pahalgam) হামলার পরদিন জম্মু-কাশ্মীরের উধমপুরে (Udhampur) তল্লাশির সময় হঠাৎ নিখোঁজ হয়ে যান পূর্ণম। পরে জানা যায়, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃতভাবে পাক সীমান্ত অতিক্রম করেন তিনি। এরপরই তাঁকে পাক সেনা আটক করে। ঘটনার পর কেটে গিয়েছে প্রায় তিন সপ্তাহ।

Advertisement
ads

প্রথমদিকে পরিবারের সদস্যরা আশায় বুক বেঁধেছিলেন, পূর্ণম হয়তো দ্রুত ফিরে আসবেন। তবে ভারত-পাকিস্তান সম্পর্ক যখন চরম উত্তেজনার দিকে এগোচ্ছিল, তখন উদ্বেগ বাড়ে পরিবারে। রজনী সাউয়ের মনের প্রশ্ন ছিল—পাক সেনার হাত থেকে আদৌ মুক্তি পাবেন কি তাঁর স্বামী?

এই আবেগঘন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী স্বয়ং ফোন করেন রজনীকে। রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন। পরে মুখ্যমন্ত্রী নিজের এক্স (X, formerly Twitter) হ্যান্ডেলে লেখেন,

“পাকিস্তানে বন্দি জওয়ানের মুক্তির খবর পেয়েছি। আমি খুব খুশি। আমি ওর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। আগেও ওর স্ত্রী রজনীর সঙ্গে কথা হয়েছে। আজ আবার ফোন করেছিলাম। পূর্ণমকে শুভেচ্ছা। গোটা পরিবার খুব ভালো থাকুক।”

Advertisement
ads
Continue Reading
Advertisement