দেশের খবর
পহেলগাঁওয়ে হত্যার সময় কি বলেছিল জঙ্গিরা? মৃতদের বাড়িতে NIA আধিকারিকরা
নিউজ ডেস্ক: গত ২২ এপ্রিল বিকেল বেলায় জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকরা ভ্রমণের সময় হঠাৎ করেই জঙ্গি হামলা ঘটে। উপত্যকা বেষ্টিত এলাকায় গাছের আড়ালে লুকিয়ে থাকা চার জঙ্গি গুলিবর্ষণ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘুরতে আসা পর্যটক ও স্থানীয় এলাকার মানুষদের ধর্ম পরিচয় জেনে জেনে তবেই নিকেশ করা হয় তাদের। বেছে বেছে হিন্দু নিধন করেছে সন্ত্রাসীরা। আবার হামলার মুখ থেকে বেঁচে ফেরা কয়েকজনের বক্তব্য, ধর্মপরিচয় জানতে চায়নি সন্ত্রাসীরা। কিছুজন বাদে সবাই হিন্দু ছিলেন।
জঙ্গি হামলা রুখতে গিয়ে প্রাণ হারিয়েছেন উপত্যকারই বাসিন্দা তথা টুর গাইড সইদ আদিল হোসেন। তবে এই জঙ্গি হামলায় টার্গেট যে হিন্দুরাই, তাতে কোনও সন্দেহ নেই। ঠিক কী ঘটেছিল পহেলগাঁওয়ে? গুলি করার সময় কি বলেছিল জঙ্গিরা? সন্ত্রাসীরা এসেছিলেন কিভাবে? কতজন জঙ্গি ছিলেন? কিভাবে হত্যা করা হয়েছিল?
এই সব প্রশ্নের উত্তর খুঁজতে, প্রত্যক্ষদর্শীদের কথা শুনতে বাংলার ৩ হিন্দু পরিবারের কাছে গেলেন NIA আধিকারিকরা।শনিবার দুপুরে নিহতদের বেহালা ও বৈষ্ণবঘাটার বাড়িতে যান এনআইএ-র তথ্যানুসন্ধানী দল।
ভূস্বর্গে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা ভয়াবহ হয়ে উঠেছে পহেলগাঁওয়ে নিরীহ হিন্দু পর্যটকদের উপর সন্ত্রাসীদের গুলিবৃষ্টির ঘটনায়। ছবির মতো সুন্দর বৈসরন উপত্যকা এখন রক্তের গঙ্গায় লাল হয়ে রয়েছে ২৭ জন পর্যটকের রক্তে। যার মধ্যে রয়েছেন বাংলার তিন হিন্দু পর্যটক।
আরও পড়ুন – পহেলগাঁও হামলার প্রতিশোধ! গুড়িয়ে দেওয়া হল ৯ জঙ্গির বাড়ি
তারা হলেন, বৈষ্ণবঘাটার বিতান অধিকারী, বেহালার সমীর গুহ, পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্রদের পরিবার। কাছের মানুষের এভাবে মৃত্যুতে প্রাথমিক ধাক্কা সামলে পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের নিজের চোখে দেখা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। ঠিক কী ঘটেছিল গত ২২ এপ্রিল? প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তা শুনতে এবার আসরে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA।
NIA আধিকারিকরা নিহত সমীরের স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানতে চান। এরপর তারা চলে যান পাটুলির বৈষ্ণবঘাটায় বিতান অধিকারীর বাড়িতে। সেদিনকার ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী বিতানের স্ত্রী সোহিনী অধিকারী। তাকেও জিজ্ঞাসাবাদ করেন এনআইএ আধিকারিকরা। ওয়াকিবহাল মহলের একাংশের মত, পহেলগাঁও হামলার তদন্তে এনআইএ-র সংগ্রহ করা এসব তথ্য সাহায্য করবে বলে।
আরও পড়ুন – পাকিস্তানের ১৩০টি পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করা! ভারত জল না দিলে পাকিস্তান বোম দিবে
