ভারতের পাল্টা দিল পাকিস্তান! আকাশসীমা বন্ধ, করায় বিপাকে ভারতীয় বিমান
Connect with us

দেশের খবর

ভারতের পাল্টা দিল পাকিস্তান! আকাশসীমা বন্ধ, করায় বিপাকে ভারতীয় বিমান

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ২২ এপ্রিল মঙ্গলবার রক্তের বন্যা বয়ে গিয়েছে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে। হিন্দুদের বেছে বেছে হত্যা করা হয়েছে। ভূস্বর্গ আজ পরিণত হয়েছে আতঙ্কের জায়গায়। পহেলগাঁওয়ে হামলার পর রনংদেহী ভারত। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল। এবার পাকিস্তানকে ভেতর ও বাইরে দিয়ে শায়েস্তা করার সময় চলে এসেছে!

এমনকি পাকিস্তানিদের সমস্ত ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। নতুন করে কেউ ভিসার আবেদন করতে পারবেন না, আগের যেসব ভিসা ছিল তাও বাতিল করা হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে প্রবাসী পাকিস্তানিদের ভারত ছাড়ার জন্য। এবার তার পাল্টা দিল পাকিস্তানও। বৃহস্পতিবার একাধিক সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারতের বিরুদ্ধে।

পাকিস্তান বন্ধ করে দিল আকাশসীমা। এবার বিপাকে ভারতীয় বিমান! আশঙ্কা করা যাচ্ছে বিমানের ভাড়া বাড়ার, এদিকে আবার যাত্রাপথও দীর্ঘ। ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করায় দীর্ঘতর রুট নিতে বাধ্য হচ্ছে বিমানগুলি। এতে করে সময় ও খরচ বাড়ছে দুই-ই। বিমান ভাড়া বাড়তে পারে ৮-১২ শতাংশ পর্যন্ত।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার জেরে ভারত যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, এবার তার পাল্টা পদক্ষেপ হিসাবে পাকিস্তানও বৃহস্পতিবার একাধিক সিদ্ধান্ত ঘোষণা করেছে। যার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। পাকিস্তানের আকাশসীমা পেরোতে পারবে না ভারতীয় বিমান সংস্থাগুলোর কোনও বিমান।

Advertisement
ads

আরও পড়ুন – পহেলগাঁও হামলায় ২ জঙ্গির বাড়ি ধূলিসাৎ বিস্ফোরণে

পাকিস্তানের এই সিদ্ধান্ত যে শুধু কূটনৈতিক ও রাজনৈতিক টানাপড়েনের প্রতিফলন তা কিন্তু নয়, এর প্রভাব পড়তে চলেছে সাধারণ যাত্রী এবং বিমান সংস্থাগুলির উপরেও।

উত্তর ভারতের শহরগুলির মধ্যে বারাণসী, জয়পুর, লখনউ, অমৃতসর ও দিল্লির মতোকেন্দ্রগুলি থেকে পশ্চিমমুখী যে কোনও দেশে যেতে গেলে সাধারণত পাকিস্তানের আকাশ ব্যবহার করতে হয়। ভারতীয় বিমান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইসজেট ও এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাগুলি এই রুট দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালায়। এখন সেসব বিমান বাধ্য হচ্ছে বিকল্প পথ বেছে নিতে। এতে সমস্যায় পড়তে পারেন সাধারণ যাত্রী ও বিমান সংস্থা গুলি।

আরও পড়ুন – উধমপুরের এনকাউন্টারে শহিদ নদিয়ার ঝন্টু, শোকের ছায়া বাংলায়

Advertisement
ads