বুধবার লোকসভায় পেশ করা হল ওয়াকফ সংশোধনী বিল
Connect with us

রাজনীতি

বুধবার লোকসভায় পেশ করা হল ওয়াকফ সংশোধনী বিল

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: আজ বুধবার লোকসভায় পেশ করা হল ওয়াকফ সংশোধনী বিল। সংসদের নিম্নকক্ষে বিলটি পেশ করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এরপর উভয় কক্ষে ৮ ঘণ্টা ধরে এই বিল নিয়ে আলোচনা হবে । তারপর এটির ওপর ভোটাভুটি হবে। তবে বিল পাশের আগেই এদিন বুধবার উত্তাল হয়ে ওঠে সংসদ।

সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক কিরেন রিজিজুর মতে, ওয়াকফ সংশোধনী বিলের মূল উদ্দেশ্য ভারতে সম্পত্তির পরিচালনা ও প্রশাসন উন্নতি করা। এই বিলের লক্ষ্য হল,ওয়াকফের সংজ্ঞা আপডেট করা,নিবন্ধকরণ প্রক্রিয়া উন্নত করা, পূর্ববর্তী আইনের ত্রুটিগুলি কাটিয়ে ওঠা, ওয়াকফ রেকর্ড পরিচালনায় প্রযুক্তির ভূমিকা বাড়ানোর মতো পরিবর্তন করা। এর মাধ্যমে ওয়াকফ বোর্ডের দক্ষতা বাড়াতে চাইছে সরকার।

ওয়াকফ বিলের বিরোধিতা করে সংসদ সদস্য কেসি বেণুগোপাল লোকসভায় বলেন, এই ধরনের বিল যখন আনা হচ্ছে সংসদে, তখন অন্তত সদস্যদের সংশোধন করার ক্ষমতা দেওয়া উচিত। কারণ, আপনি আইনটি আত্মসমর্পণ করছেন। এই ধরনের আইন সংশোধনের জন্য সময় দিতে হবে আপনাকে। এই আইনের বেশ কিছু ধারা সংশোধন করতে হবে ওয়াকফ বিলে। যার জন্যে একদম সময় নেই।

আরও পড়ুন – ওয়াক্‌ফ সম্পত্তি বিতর্কের নিষ্পত্তি এবার কালেক্টরের হাতে? প্রশ্ন বিরোধীদের

Advertisement
ads

কি এই ওয়াকফ বিল? এর লক্ষ্যই বা কি?

প্রসঙ্গত, ওয়াকফ বলতে ইসলামি আইনের অধীনে একচেটিয়া সম্পত্তিকে বোঝায়। এর মধ্যে রয়েছে ইদগাহ, খানকাহ, মাদ্রাসা, মসজিদ, প্লট, পুকুর, স্কুল, কৃষিজমি, দালানকোঠা, কবরস্থান, দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এই সম্পত্তির অন্য কোনও ব্যবহার বা বিক্রয় নিষিদ্ধ। ওয়াকফ সংশোধনী বিল ২০২৪-এর উদ্দেশ্য হল ওয়াকফ সম্পত্তি হাতের মুঠোয় আনা ও ইচ্ছেমতো পরিচালনার ক্ষেত্রে সমস্যা বা চ্যালেঞ্জগুলি সমাধান করা।

উল্লেখ্য, এই ওয়াকফ বিল নিয়ে সংসদে ভোটাভুটি চলছে এখনও। আজকের আলোচনা উত্তপ্ত হয়ে উঠেছে সংসদে |

আরও পড়ুন – ঘোষণা করা হল বিজেপির ৮ সাংগঠনিক জেলা সভাপতির নাম

Advertisement
ads