ইভটজিং এ বাধা! দাদাকে খুন মামাত ভাইরের
Connect with us

জলপাইগুড়ি

ইভটজিং এ বাধা! দাদাকে খুন মামাত ভাইরের

Dwip Narayan Chakraborty

Published

on

জলপাইগুড়ি নিউজ : ইভটজিং এ বাধা দিয়েছে পিসতুতো দাদা। সেই রাগে দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে দাদাকে খুন করেছে মামাত ভাই। দাদাকে খুনের অপরাধে ফাঁসির সাজা হলো ভাইয়ের। শনিবার জলপাইগুড়ি জেলা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায় অভিযুক্ত ভাই সুরেশ রায়কে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছেন।

এদিন এই মামলার সরকারি আইনজীবী শুভঙ্কর চন্দ জানান ঘটনাটি ঘটেছিল গত ৪ মার্চ ২০২১ সালে ভক্তিনগর থানা এলাকায়। ভক্তিনগরের মধ্য শক্তিনগর এলাকায় সকালে শঙ্কর দাস চায়ের দোকানে চা খাচ্ছিল। সেই সময় তার পিসির ছেলে সুরেশ রায় পেছন থেকে একটি ধারালো অস্ত্রদিয়ে আঘাত করে।

আরও পড়ুন – ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ, অপরাধীদের কড়া শাস্তি ঘোষণা আদালতের

এরপর মারাত্মক জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শঙ্কর দাসের মৃত্যু হয়। ঘটনার পরেই শঙ্করের পরিবারের পক্ষ থেকে ভক্তিনগর থানার সুরেশের বিরুদ্ধে অভিযোগ করার পরেই ৩০২ ধারায় মামলা দায়ের করে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

Advertisement
ads

আইনজীবী জানান এই ঘটনার সুত্রপাত এক মহিলাকে উত্যক্ত করা কে কেন্দ্র করে। শঙ্কর দাসের এলাকার গিয়ে ভাই সুরেশ এক মহিলাকে উত্যক্ত করতো। এটা কোনো ভাবে জানতে পেরে ভাইকে শাসন করে ছিলো শঙ্কর দাস। যার ফলেই দাদাকে ছুরি দিয়ে আঘাত করে সুরেশ।

আরও পড়ুন – আরজি করে তরুণী চিকিৎসকের গণধর্ষণ হয়নি, দাবি CBI-এর

Continue Reading
Advertisement