প্রাকৃতিক বাধা কাটিয়ে সাফল্যের সাথে সম্পন্ন হল রায়গঞ্জের মেগা ম্যারাথন
Connect with us

খেলার খবর

প্রাকৃতিক বাধা কাটিয়ে সাফল্যের সাথে সম্পন্ন হল রায়গঞ্জের মেগা ম্যারাথন

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: চূড়ান্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হল রায়গঞ্জের মেগা ইভেন্ট রান ফর রায়গঞ্জ। রবিবার সকালে নির্দিষ্ট সময়ে উদয়পুর থেকে এই মেগা ম্যারাথন শুরু হয়। আট কিলোমিটার জুড়ে দৌড়ান প্রতিযোগীরা।

অগুন্তি মানুষ এদিন এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকার জন্য উপস্থিত হয়েছিলেন। ম্যারাথনের সাথেই তারকা সমন্বয়ে অনুষ্ঠিত হয় রোড শো। অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ। ২৩শে মার্চ রবিবার সকালে নতুন ইতিহাস তৈরী হল রায়গঞ্জে। অনুষ্ঠিত হল মেগা ম্যারাথন৷ যার নাম “রান ফর রায়গঞ্জ”।

রবিবার ভোর থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সাথ দেয় প্রকৃতি। আলো ফোটার সাথে সাথেই আকাশ পরিস্কার হতে শুরু করে। যার জেরে দলে দলে মানুষজন আসতে শুরু করেন উদয়পুর মাঠে। প্রায় আড়াই হাজারের উপরে প্রতিযোগী এদিন এই ম্যারাথনে অংশ নিয়েছিলেন।

জার্সি গায়ে অনুষ্ঠান স্থলে হাজির হয়েছিলেন অগুন্তি মানুষ। নির্দিষ্ট সময়ে মঞ্চ থেকে সবুজ পতাকা নাড়িয়ে রান ফর রায়গঞ্জের উদ্বোধন করেন উপস্থিত বিশিষ্ট মানুষজন। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক তথা অনুষ্ঠানের মূল উদ্যোক্তা কৃষ্ণ কল্যাণী, জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, মহকুমাশাসক কিংশুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ পৌর প্রতিনিধিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া সহ অনেকেই।

Advertisement
ads ads

উদ্বোধনের পর শুরু হয় আট কিলোমিটার ম্যারাথন। উদয়পুর থেকে শুরু হয়ে বিদ্রোহী মোড় হয়ে আবার উদয়পুর মাঠে এসে শেষ হয় এই ইভেন্ট। ম্যারাথনের পাশাপাশি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়ার রোড শো অনুষ্ঠিত হয় রায়গঞ্জ শহরে।

আরও পড়ুন – “রান ফর রায়গঞ্জ ” নিয়ে বিধায়ককে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য কাতারে কাতারে মানুষ রাস্তার দু’ধারে হাজির ছিলেন। রান ফর রায়গঞ্জে আসতে পেরে খুশী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জ্জি। তিনি রান ফর রায়গঞ্জের পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া বলেন, এটি খুব ভালো উদ্যোগ। এই ম্যারাথনের মধ্যে দিয়ে যে সমস্ত বার্তাগুলি প্রদান করা হয়েছে তা সমাজের অগ্রগতির ক্ষেত্রে ভালো প্রভাব ফেলবে। সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

রায়গঞ্জের বিধায়ক তথা এই ইভেন্টের মূল উদ্যোক্তা কৃষ্ণ কল্যানী বলেন, রান ফর রায়গঞ্জ ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। আড়াই হাজারের বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন এতে। এছাড়াও রায়গঞ্জের আমজনতা পথে নেমেছিলেন। রান ফর রায়গঞ্জ এই গতি নিয়ে আগামীতে অগ্রগতির দিকে এগিয়ে যাবে।

Advertisement
ads ads

এদিন ম্যারাথন শেষে বিজয়ী দের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চে। প্রসঙ্গতঃ রান ফর রায়গঞ্জ ঘিরে এক মাসেরও বেশি সময় ধরে উন্মাদনার পারদ চড়ছিল রায়গঞ্জে। সবুজায়ন, প্লাস্টিক বর্জন, বিশেষভাবে সক্ষমদের সমাজের মূল সারিতে তুলে ধরা, সুস্বাস্থ্য সহ বেশ কিছু বার্তা কে সামনে রেখে এই রান ফর রায়গঞ্জের আয়োজন করা হয়েছে। যেখানে রায়গঞ্জ ছাড়িয়ে জেলা, রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত সহ বিদেশ থেকেও প্রতিযোগীরা অংশ নিয়েছেন। সবমিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রবিবার সাফল্যের সাথে সম্পন্ন হল রায়গঞ্জের এই মেগা ইভেন্ট।

আরও পড়ুন – RCB-KKR এর ম্যাচের টিকিট বিক্রি ব্ল্যাকে! গ্রেফতার ৩

Continue Reading
Advertisement ads