ফের ভাঙ্গন গেরুয়া শিবিরে! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
Connect with us

রাজনীতি

ফের ভাঙ্গন গেরুয়া শিবিরে! বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। তার আগে রায়গঞ্জ ব্লকের ৬ নং রামপুর অঞ্চলে শুরু হল দল বদলের খেলা। রবিবার বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের উপপ্রধান ফুলমনি মার্ডি সহ ৭ জন বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন সহ স্থানীয় নেতৃত্ব।

খুব দ্রুত এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের অধীনে আসবে বলে আশাবাদী দলীয় নেতৃত্ব। প্রসঙ্গতঃ ৬ নং রামপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৬। বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি পেয়েছিল ২০ টি আসন, তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪টি আসন এবং জোট পেয়েছিল ২ টি আসন। দলবদলের পর এই গ্রাম পঞ্চায়েতে বিজেপির সদস্য সংখ্যা কমে হল ১৩, তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ১১।

জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, রবিবার এই গ্রাম পঞ্চায়েতের অধীনে তিনটি কর্মসূচি ছিল। কার্য্যালয় উদ্বোধন, রক্তদান শিবির এবং দলবদল কর্মসূচী। দল) বদল কর্মসূচীতে বিজেপির উপপ্রধান সহ ৭ জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এছাড়াও জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের একজন সদস্য তৃণমূলে যোগদান করেছেন। আসন্ন লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে ময়দানে নামার বার্তা দিয়েছেন জেলা সভাপতি।

আরও পড়ুন – দুবাই হয়ে লন্ডনে পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী, কে কে আছেন সঙ্গে?

Advertisement
ads

রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন, এই গ্রাম পঞ্চায়েতের আরও কয়েকজন সদস্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন। সেই অনুসারে খুব দ্রুত পঞ্চায়েত তৃণমূলের দখলে আসবে। প্রধানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে।

তৃণমূল কংগ্রেসে যোগদানকারী রামপুরের উপপ্রধান ফুলমণি মার্ডি বলেন, বিজেপির টিকিটে জয়লাভের পর তিনি উপ প্রধান পদ পেলেও তাকে একপ্রকার কোন ঠাসা করে রাখা হয়েছিল। মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তিনি যোগদান করেছেন তৃণমূলে।

আরও পড়ুন – প্রাকৃতিক বাধা কাটিয়ে সাফল্যের সাথে সম্পন্ন হল রায়গঞ্জের মেগা ম্যারাথন

Advertisement
ads
Continue Reading
Advertisement