নাতির ভবিষ্যৎ নিশ্চিত করতে তুলে দিলেন অন্যের হাতে!
Connect with us

নিখোঁজ

নাতির ভবিষ্যৎ নিশ্চিত করতে তুলে দিলেন অন্যের হাতে!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ওড়িশার বাদলিয়া গ্রামে ঘটল হৃদয়বিদারক ঘটনা। মাত্র ২০০ টাকার বিনিময়ে সাত বছরের নাতিকে এক দম্পতির হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক বৃদ্ধার বিরুদ্ধে। ঘটনার প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। অভিযুক্ত ৬৫ বছরের বৃদ্ধা মাঁদ সোরেনের দাবি, অভাবের তাড়নায় বাধ্য হয়েই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বয়সের ভারে ন্যুব্জ, একমাত্র ছেলেও বহুদিন ধরে নিখোঁজ। কোভিডে হারিয়েছেন পুত্রবধূকে, এরপর থেকে ছোট্ট নাতিই ছিল তাঁর শেষ অবলম্বন। কিন্তু চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে একসময় অসহায় হয়ে পড়েন বৃদ্ধা। নাতির ভবিষ্যৎ অন্ধকার দেখেই শেষমেশ এক দম্পতির হাতে তাকে তুলে দেন, যাতে সে ভালোভাবে বাঁচতে পারে।

আরও পড়ুনঃ ডেবরায় ভয়ংকর ঘটনা! গণধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত ৩ যুবক পুলিশের জালে

ঘটনার খবর পৌঁছাতেই শিশুকল্যাণ দপ্তর এবং পুলিশ তৎপর হয়। শিশুটিকে উদ্ধার করে আপাতত বারিপদা শিশুসুরক্ষা কেন্দ্রে রাখা হয়েছে। বৃদ্ধার দুঃখজনক অবস্থার কথা জানতে পেরে প্রশাসন তাঁকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। তাঁর জন্য সরকারি সহায়তা, বিধবা ভাতা ও মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে মাত্র ২০০ টাকায় এক শিশুর জীবন এভাবে অন্যের হাতে তুলে দেওয়ার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

Advertisement
ads