চাকরির লোভে বাড়ি ছাড়া! পাচার চক্রের ফাঁদ থেকে উদ্ধার দুই ছাত্রী
Connect with us

নিখোঁজ

চাকরির লোভে বাড়ি ছাড়া! পাচার চক্রের ফাঁদ থেকে উদ্ধার দুই ছাত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পাঁচার চক্রের ফাঁদে পড়ে হারিয়ে যেতে পারত দু’টি ফুটফুটে জীবন। কিন্তু সৌভাগ্যক্রমে, এক সহৃদয় সহযাত্রীর তৎপরতায় এবং রেল পুলিশের দ্রুত হস্তক্ষেপে শেষ পর্যন্ত রক্ষা পেল হরিশ্চন্দ্রপুরের দুই নাবালিকা। হায়দরাবাদে কাজের টোপে রাজ্যের বাইরে পাচার করা হচ্ছিল তাদের—এমনই অভিযোগ উঠেছে।

ঘটনার সূত্রপাত গত ৭ এপ্রিল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ক্লাস নাইনের দুই ছাত্রী পরিবারকে কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে দেয়। প্রথমে তারা একটি প্যাসেঞ্জার ট্রেনে মালদহ পৌঁছায়, সেখান থেকে ‘তিস্তা তোর্সা’ এক্সপ্রেস ধরে রওনা দেয় কলকাতার উদ্দেশে। পরদিন শিয়ালদহ স্টেশনে পৌঁছে বাস ধরে সোজা সাঁতরাগাছি স্টেশনে চলে যায় তারা। এখানেই তাদের গতিবিধি নজরে আসে এক সহযাত্রীর, যিনি দু’জনের কথাবার্তা শুনে বিষয়টি সন্দেহজনক মনে করেন এবং তা সঙ্গে সঙ্গে জানান জিআরপিকে।

আরও পড়ুনঃ টাকার শহর ছেড়ে মমতার দেশে! সন্তানদের ‘মানুষ’ করতে ভারতে আশ্রয় নিলেন আমেরিকান মা

জিআরপির জওয়ানরা দুই কিশোরীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সেখানেই জানা যায়, তারা বাড়ি থেকে পালিয়েছে এবং কোনও অজানা গন্তব্যের দিকে রওনা দিয়েছে হায়দরাবাদে কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে। এরপর যোগাযোগ করা হয় হরিশ্চন্দ্রপুর থানার সঙ্গে। জানা যায়, দুই নাবালিকার পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। বুধবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং পরিবারের সদস্যরা এসে পৌঁছান শালিমার জিআরপি থানায় এবং দু’জনকে সুস্থ ও নিরাপদ অবস্থায় বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement
ads

রেল পুলিশ সূত্রে খবর, এই পুরো ঘটনার নেপথ্যে কোনও চক্র রয়েছে বলে মনে করা হচ্ছে, যারা হায়দরাবাদে কাজের প্রলোভন দেখিয়ে মেয়েদের পাচার করার ছক কষছিল। পুলিশের এক আধিকারিক জানান, “ঘটনাটি নিছক বাড়ি থেকে পালানোর নয়, এর পেছনে আন্তঃরাজ্য পাচারচক্র জড়িত থাকতে পারে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি।”

Continue Reading
Advertisement