তুচ্ছ ঝগড়া থেকে খুন! ১১ বছরের ভাইপোকে কুপিয়ে মারল কাকা
Connect with us

খুন

তুচ্ছ ঝগড়া থেকে খুন! ১১ বছরের ভাইপোকে কুপিয়ে মারল কাকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার গাঙাটি এলাকায় শিশুদের মধ্যে তুচ্ছ খেলার ঝগড়া রূপ নিল ভয়াবহ ঘটনায়। কাকার হাতে ১১ বছরের এক শিশুর খুনের অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

শুক্রবার সকালে, বাড়ির সামনেই খেলছিল আমিনুর জামান নামে বছর ১১-র এক শিশু। তার সঙ্গী ছিল তার কাকাতো বোন। খেলার সময় একটি বল নিয়ে তাঁদের মধ্যে সামান্য বচসা বাধে। সেই সময়, ওই মেয়েটির বাবা কামরুল মণ্ডল হঠাৎ রাগের বশে এসে ভাইপো আমিনুরের উপর চড়াও হন।

আরও পড়ুনঃ পর্যটকের রহস্যমৃত্যু, দিঘার হোটেলঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

অভিযোগ, তিনি প্রথমে শিশুটিকে মারধর করেন এবং পরক্ষণেই একটি ধারালো অস্ত্র দিয়ে বারবার কোপাতে থাকেন। মুহূর্তে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আমিনুর। তাঁর কান্নার আওয়াজ শুনে ছুটে আসেন পরিবারের অন্য সদস্য এবং প্রতিবেশীরা। তারা রক্তাক্ত অবস্থায় আমিনুরকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
ads

এদিকে, ঘটনার পর অভিযুক্ত কাকা কামরুল মণ্ডল এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশের পক্ষ থেকে তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং তাঁর বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়, সঙ্গে রয়ে গেছে প্রচণ্ড ক্ষোভ। এলাকার মানুষ অভিযুক্তের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

Continue Reading
Advertisement