ফুড
স্পেশাল মুহূর্তে চটজলদি বানিয়ে ফেলুন রোজমেরি অরেঞ্জ স্পার্কলার
ডিজিটাল ডেস্কঃ স্বাদ আর ভেষজ সুগন্ধের পারফেক্ট কম্বিনেশন! কমলার রসের মিষ্টি-টক স্বাদ, রোজমেরির হালকা অ্যারোমা আর সোডার ঝাঁঝালো স্পর্শ একসঙ্গে এনে দেবে রিফ্রেশিং অনুভূতি। গরমের দিনে বা স্পেশাল গেট-টুগেদারে পরিবেশন করুন এই ইউনিক স্পার্কলার ড্রিংক।
উপকরণ:
- কমলার রস – ১ কাপ (টাটকা হলে ভালো)।
- রোজমেরির ডাল – ১-২টি।
- মধু বা চিনি – ১ টেবিলচামচ।
- লেবুর রস – ১ চা চামচ (অপশনাল, একটু বেশি টাংগি স্বাদের জন্য।
- সোডা ওয়াটার বা স্পার্কলিং ওয়াটার – ১ কাপ।
- বরফ কিউব – পরিমাণমতো।
- কমলা ও রোজমেরি দিয়ে গার্নিশিং – সাজানোর জন্য।
প্রণালী:
রোজমেরি ইনফিউশনঃ প্রথমে রোজমেরি ইনফিউশন তৈরি করতে হবে যার জন্য আমাদের প্রয়োজন ছোট একটি প্যানে কমলার রস ও রোজমেরি ডাল দিয়ে ২-৩ মিনিট হালকা গরম করুন।তারপর ওতে মধু বা চিনি যোগ করে নাড়িয়ে গলিয়ে নিন। তারপর ৫ মিনিট রেখে দিন যাতে রোজমেরির ফ্লেভার ভালোভাবে মিশে যায়, তারপর ছেঁকে নিন।
আরও পড়ুনঃএক চামচেই গলে যাবে মন! ফ্রেঞ্চ চকলেট মুসের অপরূপ স্বাদ!
ড্রিংক বানানোঃ প্রথমে একটি কাঁচের গ্লাসে বরফ কিউব দিন। তারপর ওই গ্লাসে ছেঁকে রাখা রোজমেরি ইনফিউজড কমলার রস ঢালুন। সোডা ওয়াটার বা স্পার্কলিং ওয়াটার দিয়ে গ্লাস ভরে নিন। আপনি যদি চান তাহলে স্পার্কলিং ওয়াটারের বদলে টনিক ওয়াটার বা লেমনেড ব্যবহার করতে পারেন। তারপর একটু লেবুর রস ও একটু আদা কুচি যোগ করুন তাহলে স্পাইসি ও রিফ্রেশিং টাচ আসবে। ব্যাস আপানার রোজমেরি অরেঞ্জ স্পার্কলার তৈরি। পরিবেশন করবার আগে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিন। তাতে ড্রিংক এর স্বাদ আরও বেড়ে যাবে। ঠাণ্ডা হয়ে গেলে একটি গ্লাসের উপরে কমলার স্লাইস ও রোজমেরি ডাল দিয়ে সাজিয়ে দিন। তারপর স্ট্র দিয়ে একটু নেড়ে নিন এবং এক চুমুকেই উপভোগ করুন রোজমেরির ম্যাজিক!
