শারদ উৎসবের আগেই এল রুপোলি স্বাদ, বাংলায় ঢুকল ৩৮ মেট্রিক টন পদ্মার ইলিশ
Connect with us

ফুড

শারদ উৎসবের আগেই এল রুপোলি স্বাদ, বাংলায় ঢুকল ৩৮ মেট্রিক টন পদ্মার ইলিশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শারদ উৎসবের (Sharad Utsav) আগে বাঙালি ভোজনরসিকদের জন্য এল বিশেষ সুখবর। বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja) সকালে পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে বাংলাদেশের (Bangladesh) পদ্মা নদীর ৩৮ মেট্রিক টন রুপোলি ইলিশ (Ilish)।

পেট্রাপোল সীমান্ত (Petrapole Border) দিয়ে আটটি ট্রাকে করে এসেছে এই ইলিশ, যা এ বছর ভারতের (India) জন্য বরাদ্দ মোট ১২০০ মেট্রিক টন ইলিশ রফতানির (export) প্রথম কিস্তি। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের (Ministry of Commerce) অনুমতি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর পর্যন্ত এই রফতানি চলবে।

কাস্টমস আধিকারিকদের (customs officials) মতে, প্রথমে তিনটি ট্রাক এবং পরে আরও পাঁচটি ট্রাক ইলিশ নিয়ে পেট্রাপোলে এসে পৌঁছায়। বাংলাদেশ সরকার ৩৭টি সংস্থাকে ইলিশ রফতানির দায়িত্ব দিয়েছে।

প্রায় ১ থেকে দেড় কেজি ওজনের এই ইলিশের রফতানি মূল্য (export price) ধরা হয়েছে প্রতি কেজিতে ১২.৫০ ডলার, যা ভারতীয় মুদ্রায় (Indian currency) আনুমানিক প্রায় ১,৫৫০ টাকা। তবে স্থানীয় বাজারে (local market) এই ইলিশের দাম কত হবে, তা এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা (fish traders)।

Advertisement
ads

ক্লিয়ারিং এজেন্ট ফিরোজ মণ্ডল (Clearing Agent Feroz Mondal) জানিয়েছেন, এটাই কেবল শুরু। পরবর্তী দফায় আরও কয়েকটি চালানে ইলিশ রাজ্যে আসবে। ফলে পুজোর সময় বাংলার বাজারে (Bengal market) সহজেই মিলবে পদ্মার তাজা ও সুস্বাদু ইলিশ।

শুধু ভোজন নয়, ইলিশ যে বাঙালির আবেগ — সেটাই যেন ফের প্রমাণ করল এই আগমন। ফলে এবারের পুজোতে ইলিশ দিয়ে ভুরিভোজের (grand feast) প্রস্তুতি নিতে পারেন আপনি-ও! 

Advertisement
ads
Continue Reading
Advertisement