ফিটনেস ট্রেন্ড এখন কিচেনেও! ওটস কাবাব দিচ্ছে নিউট্রিশন উইথ টেস্ট!
Connect with us

স্বাস্থ্য

ফিটনেস ট্রেন্ড এখন কিচেনেও! ওটস কাবাব দিচ্ছে নিউট্রিশন উইথ টেস্ট!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ওজন কমানো মানেই যে মুখরোচক খাবারের সঙ্গে বিদায় নিতে হবে, সেই ধারণা এবার বদলানোর সময় এসেছে। পুষ্টিবিদেরা বলছেন, ডায়েট মানেই কৃচ্ছসাধনের জীবন নয়। ঠিক বেছে খেতে পারলেই মিলবে স্বাদ ও স্বাস্থ্য—দু’টোই। এমনই একটি স্বাস্থ্যকর বিকল্প ওটস কাবাব। বাইরে থেকে মুচমুচে, ভিতরে নরম আর পুষ্টিতে ঠাসা এই কাবাব সহজেই জায়গা করে নিতে পারে আপনার ডায়েট চার্টে।

উপকরণ:

ওট্‌স – ২ কাপ

মিশ্রিত কুচানো সবজি (গাজর, বিন্‌স, ক্যাপসিকাম, বাঁধাকপি) – ১ কাপ

ছোট টুকরো করা আলু – পরিমাণমতো

Advertisement
ads ads

ময়দা – ১ চা চামচ

বিস্কুটের গুঁড়ো – ২ চা চামচ

গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ

কাঁচালঙ্কা কুচি – ১ চা চামচ

Advertisement
ads ads

পেঁয়াজ কুচি – ১টি

গরম মশলা গুঁড়ো – ১ চা চামচ

ধনেপাতা কুচি – ২ চা চামচ

সাদা তেল – ৪ চা চামচ

Advertisement
ads ads

নুন – স্বাদ অনুযায়ী

প্রনালিঃ

প্রথমে সব্জিগুলো ধুয়ে নিয়ে নুন দিয়ে হালকা সেদ্ধ করে নিন। একটি বড় পাত্রে সেদ্ধ করা সবজি, ওট্‌স, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা, ধনেপাতা এবং সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মেশান। এবার মিশ্রণে ময়দা ও বিস্কুটের গুঁড়ো মিশিয়ে ভালোভাবে মেখে নিন। এই মিশ্রণ থেকে ছোট ছোট বল বা চ্যাপ্টা আকারে কাবাব তৈরি করুন। ফ্রাইং প্যানে অল্প তেলে দুই দিক ভাল করে সেঁকে নিন। গরম গরম পরিবেশন করুন ধনেপাতা ও টক দইয়ের চাটনির সঙ্গে।

Advertisement
ads ads