কানাডায় খলিস্তানি হামলায় কাঁপল কপিলের ক্যাফে, “ভাঙলেও হার মানছি না” বলল টিম
Connect with us

ফুড

কানাডায় খলিস্তানি হামলায় কাঁপল কপিলের ক্যাফে, “ভাঙলেও হার মানছি না” বলল টিম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কানাডায় সদ্য উদ্বোধন হওয়া Kapil Sharma Cafe-এ হামলার জেরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে কাঁচের দেওয়ালে একাধিক রাউন্ড গুলি চালানো হয় এই নতুন ক্যাফেতে। ঘটনায় কেউ আহত না হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কানাডায়।

এই হামলার দায় স্বীকার করেছে Harjit Singh Laddi, যিনি খলিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। হামলার কারণ হিসেবে তাঁর দাবি— সম্প্রতি কিছু মন্তব্য করেছিলেন কপিল শর্মা (Kapil Sharma), যা খলিস্তানিদের মনপসন্দ হয়নি। তাই এই হামলা, “as a warning”, বলেই দাবি হরজিতের।

আরও পড়ুনঃ মাদ্রাসা কর্মীদের জন্য ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি কার্যকর, নির্দেশিকায় স্পষ্ট রাজ্য

ঘটনার পর কপিল শর্মার দল এক আবেগঘন বিবৃতি প্রকাশ করেছে। তাঁরা লিখেছেন, “We dreamed of serving warm conversations with hot coffee… but this attack has shattered us. তবে আমরা ভেঙে পড়ছি না। সহানুভূতি ও ভালোবাসার জন্য সকল শুভানুধ্যায়ীকে ধন্যবাদ। আমরা এই হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াব এবং আবারও ‘Caps Cafe’ খাঁটি বন্ধুত্বের এক কেন্দ্র হয়ে উঠবে।”

Advertisement
ads

উল্লেখ্য, এই ক্যাফের রক্ষণাবেক্ষণে রয়েছেন কপিলের স্ত্রী Ginni Chatrath। তাদের লক্ষ্য ছিল এক ‘friendly gathering space’ তৈরি করা, যেখানে প্রবাসী ভারতীয়রা এবং স্থানীয়রা মিলিত হতে পারবেন একসাথে।

এই হামলার ঘটনার পর কানাডার প্রশাসনিক তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনিতেই খলিস্তানি কার্যকলাপ নিয়ে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্ক গত কয়েক বছর ধরে টানাপোড়েনের মধ্যেই রয়েছে।

বর্তমানে গোটা ঘটনাটি খতিয়ে দেখছে কানাডার পুলিশ ও সন্ত্রাস দমন সংস্থা। কপিল শর্মার দল জানিয়েছে, ক্যাফে ফের চালু করার প্রস্তুতি শুরু হয়েছে। কারণ, “We won’t let violence win.

Advertisement
ads
Continue Reading
Advertisement