রোডসাইড ফ্লেভার এবার আপনার রান্নাঘরে— চিকেন কাটি রোল স্পেশাল
Connect with us

স্বাস্থ্য

রোডসাইড ফ্লেভার এবার আপনার রান্নাঘরে— চিকেন কাটি রোল স্পেশাল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাইরের ফাস্ট ফুডের স্বাদ এবার ঘরেই! সুগন্ধি মশলা, মচমচে পরোটা আর রসালো মশলাদার চিকেনের মিশেলে তৈরি চিকেন কাটি রোল যে কোনো সময়ের পারফেক্ট স্ন্যাকস। বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন এই রোল, যেখানে থাকবে রেস্টুরেন্টের স্বাদ, কিন্তু একদম ঘরোয়া স্বাস্থ্যকর উপায়ে। এক কামড়ে মিলবে ঝাল, মিষ্টি আর মশলার দুর্দান্ত কম্বিনেশন, যা খেতেই মন চেয়ে বসবে আরও একবার। রইল রেসেপি

উপকরণ:
পরোটা বা রুটি তৈরির জন্য:

ময়দা – ১ কাপ

আটা – ১/২ কাপ

Advertisement
ads

লবণ – ১/২ চা চামচ

তেল – ১ টেবিল চামচ

জল – পরিমাণমতো

মারিনেটেড চিকেনের জন্য:

Advertisement
ads

চিকেন (কিউব করে কাটা) – ২০০ গ্রাম

দই – ২ টেবিল চামচ

আদা-রসুন বাটা – ১ চা চামচ

লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ

Advertisement
ads

গরম মসলা – ১/২ চা চামচ

ধনে গুঁড়ো – ১/২ চা চামচ

হলুদ – ১/২ চা চামচ

লবণ – স্বাদ অনুযায়ী

Advertisement
ads

তেল – ২ টেবিল চামচ

সস ও অন্যান্য উপকরণ:

পেঁয়াজ – পাতলা কাটা

ক্যাপসিকাম – সরু কাটা

Advertisement
ads

গাজর – কুচি করা

টমেটো সস

মেয়োনিজ

কাঁচা লঙ্কা – কুচি

Advertisement
ads

লেবুর রস

আরও পড়ুনঃ চায়ের সঙ্গে পারফেক্ট! ক্রিসপি চিকেন পাকোড়া এখন বানান ঘরেই

প্রণালী
পরোটা তৈরি:

একটি পাত্রে ময়দা, আটা, লবণ, তেল ও পরিমাণমতো জল দিয়ে নরম ময়ান তৈরি করুন। ১৫-২০ মিনিট ঢেকে রেখে দিন, যাতে ময়ান ভালোভাবে সেট হয়ে যায়। এরপর ছোট ছোট লেচি কেটে গোল রুটি বেলে নিন। হালকা তেলে পরোটাগুলো সেঁকে তুলে রাখুন।

Advertisement
ads

ম্যারিনেট করা চিকেন রান্না:

চিকেন কিউবগুলো একটি বাটিতে নিয়ে দই, আদা-রসুন বাটা, লাল মরিচ গুঁড়ো, গরম মসলা, ধনে গুঁড়ো, হলুদ, লবণ এবং ১ টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি কমপক্ষে ২০-৩০ মিনিট ম্যারিনেট হতে দিন, যাতে মশলা ভালোভাবে মিশে যায়। তারপর একটি ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ তেল গরম করে ম্যারিনেট করা চিকেন মাঝারি আঁচে ভালোভাবে ভাজুন বা গ্রিল করুন, যতক্ষণ না চিকেন সোনালি রঙ ধরছে ও সম্পূর্ণ রান্না হয়ে যাচ্ছে।

রোল বানানোর প্রক্রিয়া:

তৈরি করা পরোটার উপর হালকা করে মেয়োনিজ ও টমেটো সস ছড়িয়ে দিন। এরপর কুচানো পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর ও কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন। রান্না করা মশলাদার চিকেন একপাশে সাজিয়ে দিন। লেবুর রস ছিটিয়ে দিন, যা রোলে দারুণ টাঙি স্বাদ যোগ করবে। রোলটি শক্তভাবে মুড়িয়ে টিস্যু বা ফয়েলে মুড়ে নিন। ব্যাস তৈরি আপনার চিকেন কাটি রোল।

Advertisement
ads