অমলেটের নতুন ম্যাজিক – চিজি অমলেট বাটার মাসালা ট্রাই করেছেন?
Connect with us

ফুড

অমলেটের নতুন ম্যাজিক – চিজি অমলেট বাটার মাসালা ট্রাই করেছেন?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নরম, মখমলি গ্রেভির সঙ্গে মুচমুচে অমলেটের মেলবন্ধন—চিজি অমলেট বাটার মাসালা এমনই এক অনন্য স্বাদের পদ, যা প্রথম চেখেই মন জয় করে নেয়। মশলাদার, ঘন গ্রেভিতে ডুবিয়ে নেওয়া নরম অমলেটের প্রতিটি কামড়েই থাকে চিজের ক্রিমি স্বাদ। রুটি, পরোটা বা নানের সঙ্গে জমে যায় দারুণ। রইল রেসেপি

উপকরণ:

অমলেটের জন্য:

  • ৩টি ডিম

  • ২ টেবিল চামচ গ্রেট করা চিজ (মোজারেলা বা চেডার)

  • ২ টেবিল চামচ দুধ

  • ১/২ চা চামচ লবণ

  • ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া

  • ১ টেবিল চামচ মাখন

গ্রেভির জন্য:

  • ২ টেবিল চামচ মাখন

  • ১টি মাঝারি পেঁয়াজ (মিহি কাটা)

  • ১ টেবিল চামচ আদা-রসুন বাটা

  • ২টি মাঝারি টমেটো (পিউরি করে নেওয়া)

  • ১/৪ কাপ কাজু বাদামের পেস্ট (কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে ব্লেন্ড করে নিন)

  • ১ চা চামচ কাশ্মীরি লাল মরিচ গুঁড়া (রঙের জন্য)

  • ১/২ চা চামচ গরম মশলা

  • ১/২ চা চামচ ধনে গুঁড়া

  • ১ চা চামচ চিনি

  • লবণ স্বাদ অনুযায়ী

  • ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম

  • ১ চা চামচ শুকনো মেথি পাতা (ভাজা ও গুঁড়ো করা)

  • ১/২ কাপ পানি

প্রণালী:

১. চিজি অমলেট তৈরি:

  1. একটি বড় বাটিতে ডিম ফাটিয়ে নিন।

  2. এতে দুধ, লবণ ও গোলমরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।

  3. এবার গ্রেট করা চিজ মিশিয়ে ভালোভাবে মেশান।

  4. একটি প্যান গরম করে এতে মাখন দিন।

  5. মাখন গলে গেলে ডিমের মিশ্রণ ঢেলে দিন ও মিডিয়াম আঁচে রান্না করুন।

  6. অমলেটের এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে আরেকপাশ ভালোভাবে রান্না করুন।

  7. হয়ে গেলে প্যান থেকে নামিয়ে চৌকো বা ত্রিভুজ আকারে কেটে আলাদা রাখুন।

২. বাটার মাসালা গ্রেভি তৈরি:

  1. একটি প্যানে মাখন গরম করুন।

  2. এতে কাটা পেঁয়াজ দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।

  3. এবার আদা-রসুন বাটা দিয়ে ভেজে নিন যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়।

  4. টমেটো পিউরি দিয়ে নেড়ে ২-৩ মিনিট কষিয়ে নিন।

  5. এরপর কাজু বাদামের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিন যতক্ষণ না মিশ্রণ থেকে তেল বের হতে শুরু করে।

  6. এবার কাশ্মীরি লাল মরিচ, ধনে গুঁড়া, গরম মশলা, লবণ ও চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নিন।

  7. সামান্য পানি দিয়ে ৫ মিনিট ঢেকে রান্না করুন, যাতে গ্রেভি মাখনের মতো নরম ও ঘন হয়।

  8. এবার শুকনো মেথি পাতা হাতে চটকে দিয়ে দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন।

  9. ফ্রেশ ক্রিম দিয়ে গ্রেভির সঙ্গে মেশান, এতে গ্রেভি আরও মসৃণ ও ক্রিমি হবে।

৩. চিজি অমলেট যুক্ত করে পরিবেশন:

  1. এবার কেটে রাখা চিজি অমলেট গ্রেভির মধ্যে দিয়ে দিন।

  2. ঢেকে ২-৩ মিনিট রান্না করুন, যাতে অমলেট গ্রেভির স্বাদ ভালোভাবে শুষে নেয়।

  3. চুলা বন্ধ করে পরিবেশনের জন্য প্রস্তুত করুন।

  4. ওপরে সামান্য চিজ কুঁচি ও ক্রিম দিয়ে পরিবেশন করুন।

পরিবেশন:

গরম গরম চিজি অমলেট বাটার মাসালা পরিবেশন করুন নান, পরোটা বা বাসমতি ভাতের সাথে। এটি খেতে এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে মন চাইবে