স্বাস্থ্য
এক চামচেই গলে যাবে মন! ফ্রেঞ্চ চকলেট মুসের অপরূপ স্বাদ!
ডিজিটাল ডেস্কঃ এক চামচেই মিলবে বিলাসবহুল ফ্রেঞ্চ ডেজার্টের স্বাদ। সমৃদ্ধ ডার্ক চকলেট, হালকা ও মসৃণ টেক্সচার আর একেবারে স্বর্গীয় অনুভূতি! যেকোনো বিশেষ মুহূর্তে বা চকলেট প্রেমীদের জন্য পারফেক্ট ট্রিট। আজই ট্রাই করুন এই ক্লাসিক ফ্রেঞ্চ ডেজার্ট! তাই কয়েকটি ধাপেই বানিয়ে ফেলুন ফ্রেঞ্চ চকলেট মুস।
উপকরণ:
🟤 ডার্ক চকলেট – ২০০ গ্রাম (৭০% কোকো বা তার বেশি হলে স্বাদ ভালো হবে)
🟤 ফ্রেশ হুইপিং ক্রিম – ১ কাপ
🟤 ডিমের কুসুম – ২টি
🟤 ডিমের সাদা অংশ – ২টি
🟤 চিনি – ২ টেবিলচামচ
🟤 ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ
🟤 এক চিমটি লবণ
প্রনালিঃ
ধাপ ১: চকলেট গলানোঃ
ডার্ক চকলেট ছোট টুকরো করে নিন। তারপর ডাবল বয়লার পদ্ধতিতে (একটি বড় পাত্রে ফুটন্ত জল রেখে তার উপর আরেকটি পাত্রে চকলেট রেখে ধীরে ধীরে নাড়তে থাকুন) চকলেট গলিয়ে নিন। চাইলে মাইক্রোওয়েভেও গলাতে পারেন (২০ সেকেন্ড ইন্টারভালে গরম করুন এবং নেড়ে নিন)। চকলেট গলে গেলে সামান্য ঠান্ডা হতে দিন।
ধাপ ২: ডিমের মিশ্রণ তৈরি
একটি বাটিতে ডিমের কুসুম ও চিনি নিয়ে ভালোভাবে বিট করুন, যতক্ষণ না মিশ্রণ হালকা ও ক্রিমি হয়ে যায়। ভালো মতন মিক্স হয়ে গেলে এবার আস্তে আস্তে গলানো চকলেটের সাথে মেশান এবং ভালোভাবে মিশিয়ে নিন, মিশ্রণ দুটি। তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে আরও একবার ভালোভাবে নাড়িয়ে নিন।
ধাপ ৩: হুইপড ক্রিম তৈরি
একটি আলাদা বাটিতে ফ্রেশ হুইপিং ক্রিম নিয়ে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার দিয়ে বিট করুন। তারপর যখন মৃদু সফট পিকস তৈরি হবে, তখন চকলেটের মিশ্রণের সাথে ধীরে ধীরে মিশিয়ে নিন।
ধাপ ৪: ডিমের সাদা অংশ ফেটানো
আরেকটি অন্য বাটিতে ডিমের সাদা অংশ ও এক চিমটি লবণ দিয়ে বিট করুন। এটি এমনভাবে বিট করুন যাতে স্টিফ পিকস (শক্ত হয়ে থাকে) তৈরি হয়। এবার এটি চকলেট-ক্রিম মিশ্রণের সাথে ভাঁজ করে মেশান (নরমভাবে মেশাতে হবে, বেশি নাড়লে এয়ারি টেক্সচার নষ্ট হয়ে যাবে)।
ধাপ ৫: সেট করা ও পরিবেশন
মুস মিশ্রণটি ছোট ছোট গ্লাস বা ডেজার্ট কাপ-এ ঢেলে নিন। কমপক্ষে ৪-৬ ঘণ্টা ফ্রিজে রেখে দিন, যাতে এটি সুন্দরভাবে সেট হয়। তারপর চাইলে সারারাত রাখলে আরও ভালো টেক্সচার পাবেন।
পরিবেশন টিপস:
ওপরে গ্রেট করা চকলেট বা কোকো পাউডার ছড়িয়ে দিন। হুইপড ক্রিম ও স্ট্রবেরি দিয়ে সুন্দর সাজিয়ে পরিবেশ করতে পারেন। বা চকো চিপস বা কুচি করা বাদাম ছড়িয়ে দিলে আরও দারুণ লাগবে! অবশ্যই খেয়াল রাখবেন মুস যত ঠান্ডা হবে, স্বাদ তত ভালো লাগবে!
