স্বাস্থ্য
“ক্রিস্পি পনিরের স্বাদে ইতালির ছোঁয়া: বাসিল পেস্টো পনির বল!
ডিজিটাল ডেস্কঃ মচমচে বাইরের আবরণ আর ভেতরে নরম, সুগন্ধি পনির—এই বলের এক কামড়েই মিলবে আসল ইতালিয়ান স্বাদ! বাসিল পেস্টোর তাজা সুগন্ধ আর অলিভ অয়েলের মসৃণতা একে করে তোলে আরও লোভনীয়। চাইলে অ্যাপেটাইজার কিংবা সন্ধ্যার স্ন্যাকস হিসেবে উপভোগ করতে পারেন। রেস্টুরেন্টের মতো স্বাদ এখন ঘরেই তৈরি করুন সহজ রেসিপিতে!
উপকরণ:
পনির বলের জন্যঃ
- পনির – ১ কাপ (গ্রেট করা)
- ময়দা – ২ টেবিলচামচ
- কর্নফ্লাওয়ার – ১ টেবিলচামচ
- লবণ – ১ চিমটি
- গোলমরিচ গুঁড়া – ১/২ চা চামচ
- ব্রেডক্রাম্ব – ১ কাপ
- তেল – ভাজার জন্য
বাসিল পেস্টোর জন্যঃ
- তাজা বাসিল পাতা – ১ কাপ
- অলিভ অয়েল – ১/৪ কাপ
- রসুন – ২ কোয়া
- বাদাম (কাজু/আখরোট/পাইন নাটস) – ২ টেবিলচামচ
- পারমেজান চিজ – ২ টেবিলচামচ
- লবণ ও গোলমরিচ – স্বাদ অনুযায়ী
প্রণালী:
বাসিল পেস্টো পনির বল বানানোর জন্য প্রথমে একটি বড় পাত্রে পনির, ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ ও গোলমরিচ মিশিয়ে ডো তৈরি করে নিন। তারপর অই ডো থকে ছোট ছোট বল বানিয়ে নিন। তারপর ওই বল গুলিকে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। তারপর একটি প্যান গ্যাসে বসিয়ে তাতে বল গুল ফ্রাই করবার জন্য তেল দিন, তারপর তেল গরম হয়ে গেলে বল গুলো ডিপ ফ্রাই করে গোল্ডেন ব্রাউন করে ভেঁজে নিন। এরপর বাসিল পেস্ট এর জন্য যেই উপকরন গুলি ছিল ওগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নিন। ব্যাস তৈরি আপনার বাসিল পেস্টো পনির বল। এইবার পরিবেশনের জন্য আপনি একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে গরম গরম পনির বল পেস্টো সসে ডিপ করে পরিবেশন করুন।আপনি জই চান তাহলে উপরে একটু গ্রেট করা চিজ ছড়িয়ে দিতে পারেন।
