চটজলদি বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট-স্টাইল ভেজিটেবল স্প্রিং রোল!
Connect with us

স্বাস্থ্য

চটজলদি বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট-স্টাইল ভেজিটেবল স্প্রিং রোল!

Dwip Narayan Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ  চাইনিজ ডিশ আমরা প্রায় সবাই পছন্দ করি। তাই আজ আমরা সামান্য উপকরন দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট এর মতন চাইনিজ ভেজিটেবল স্প্রিং রোল। চলুন দেখে নেওয়া যাক রেসেপিটি। 

উপকরণ:

 স্প্রিং রোল শিটঃ স্প্রিং রোল শিট দোকানে খুব সহজেই পাওয়া যায়। তবে আপনি চাইলে বাড়িতেও বানাতে পারেন সহজেই। স্প্রিং রোল শিট বানানোর জন্য আমাদের প্রয়োজন।

  • ময়দা – ১ কাপ
  • কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ
  • লবণ – ১/৪ চা চামচ
  • পানি – ১/২ কাপ (পরিমাণ অনুযায়ী)
  • তেল – ১ টেবিল চামচ                

প্রনালিঃ

একটি নন-স্টিক তাওয়া বা ফ্রাইপ্যান মাঝারি আঁচে গরম করুন। এবার একটি ব্রাশ দিয়ে হালকা পরিমাণ ব্যাটার তাওয়ার ওপর ছড়িয়ে দিন (রুটির মতো গোল আকৃতি দিন)। ২০-৩০ সেকেন্ড পর যখন শিটের চারপাশ শুকিয়ে আসবে, তখন ধীরে ধীরে উঠিয়ে নিন। বাকি শিটগুলোও এভাবে তৈরি করে নিন এবং কাপড় দিয়ে ঢেকে রাখুন যাতে শুকিয়ে না যায়।

রোলের জন্য:

Advertisement
ads
  • স্প্রিং রোল শিট – ১০টি
  • জল বা ময়দার পেস্ট (রোল সিল করার জন্য)

 ভেতরের পুরের জন্য:

    • বাঁধাকপি কুচি – ১ কাপ
    • গাজর কুচি – ১/২ কাপ
    • ক্যাপসিকাম কুচি – ১/২ কাপ
    • পেঁয়াজ কুচি – ১/২ কাপ
    • রসুন কুচি – ১ চা চামচ
    • সয়াসস – ১ টেবিল চামচ
    • ভিনেগার – ১ চা চামচ
    • চিলি সস – ১ চা চামচ (ঐচ্ছিক)
    • গোলমরিচ গুঁড়া – ১/২ চা চামচ
    • লবণ – স্বাদ অনুযায়ী
    • তেল – ২ টেবিল চামচ  

প্রণালী:

১. পুর তৈরি করাঃ 

একটি প্যানে তেল গরম করে তাতে কুচি করা রসুন ও পেঁয়াজ দিন, হালকা ভাজুন। এরপর বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম দিন এবং মাঝারি আঁচে নরম হওয়া পর্যন্ত ভাজুন। সয়াসস, ভিনেগার, চিলি সস, গোলমরিচ গুঁড়া ও লবণ দিন। ভালোভাবে মিশিয়ে ২ মিনিট ভেজে নামিয়ে নিন। তারপর পুর ঠান্ডা হতে দিন।

২. রোল তৈরি করাঃ

 স্প্রিং রোল শিট নিয়ে মাঝখানে কিছুটা পুর দিন। রোলের পাশ থেকে মুড়িয়ে নিন এবং শেষ অংশে জল বা ময়দার পেস্ট লাগিয়ে সিল করে দিন। একই ভাবে সব রোল তৈরি করে নিন।

৩. ভাজাঃ

একটি কড়াইতে তেল গরম করুন। মাঝারি আঁচে রোলগুলো বাদামি রঙের হওয়া পর্যন্ত ভাজুন। তারপর রোলের অতিরিক্ত তেল ঝরাতে টিস্যু পেপারের ওপর রাখুন। এইভাবে সব গুলো পরপর ভেঁজে নিন। 

Advertisement
ads
৪. পরিবেশনঃ

গরম গরম ভেজিটেবল স্প্রিং রোল টমেটো সস বা চিলি সসের সাথে পরিবেশন করুন! আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের।

Continue Reading
Advertisement