দুর্দান্ত জয় দিয়ে ইউরো কাপে যাত্রা শুরু ইতালির
Connect with us

খেলার খবর

দুর্দান্ত জয় দিয়ে ইউরো কাপে যাত্রা শুরু ইতালির

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১২ জুন : কোভিড আবহেই কোভিড পরবর্তী বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট ২০২০ ইউরোর ঢাকে কাঠি পড়ে গেল শুক্রবার। আর প্রথম ম্যাচে তুরস্ককে নাস্তানাবুদ করে বড় জয় নিয়ে ইউরো অভিযান শুরু করলো ইতালি।

প্রথমার্ধ গোলশূন্য থাকলেও আজুরিরা জিতল ৩-০ গোলে। ৫৩ মিনিটে দেমিরালের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ইতালির হয়ে বাকি গোল দুটি করেন ইমোবাইল ও ইনসিনিয়ে। এই নিয়ে তুরস্কের বিরুদ্ধে ১১টি সাক্ষাতে অপরাজেয় থাকল ইতালি, জয় আটটিতে। এই প্রথম ইউরোর কোনও ম্যাচে তিন গোল করল ইতালি।
এদিনের ম্যাচে ইতালির দাপট এতটাই ছিল যে গোলকিপার জিয়ানলুইগি দোন্নারুম্মাকে একটিও শট বা হেড সেভ করতে পারেনি। ইতালির গোল লক্ষ্য করে তুরস্ক মাত্র তিনটি শট মারতে সক্ষম হয়। তার মধ্যে একটি শটও গোলে ছিল না। সবকটিই বাইরে চলে যায়। অন্যদিকে, তুরস্কের গোল লক্ষ্য করে ইতালি ১৬টি শট নেয়। তার মধ্যে ৮টি শটই গোল ছিল, যা থেকে তিনটি গোল হয়। ইতালি ৮টি কর্নার পায়। সেখানে তুরস্ক মাত্র দু’টি কর্নার পায়, যার মধ্যে একটি একেবারে খেলার শেষমুহূর্তে। ইতালির বল পজেশন ছিল ৬৩ শতাংশ আর তুরস্কের মাত্র ৩৭ শতাংশ। ফলে সবদিক থেকেই এগিয়েছিল ইতালি।ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি থাকলেও স্তাদিও অলিম্পিও স্টেডিয়ামে মাত্র ২৫ শতাংশ দর্শককে জায়গা দেওয়া হয়েছিল অতিমারীর সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে। অতিমারীর শুরুর পর একসঙ্গে ১৬,০০০ হাজার দর্শক, তা-ও আবার একটি ম্যাচে- এমন নজির প্রথম ইতালি পরের ম্যাচে রোমেই খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে, তুরস্ক বাকু-তে খেলবে আজারবাইজানের বিপক্ষে।