ফের কুম্ভের পথে মৃত্যু ৪ পুণ্যার্থীর, জখম আরও ৬
Connect with us

Uncategorized

ফের কুম্ভের পথে মৃত্যু ৪ পুণ্যার্থীর, জখম আরও ৬

Dwip Narayan Chakraborty

Published

on

বেরিয়ে ছিলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলার উদ্দেশ্যে। সেই বেরোনোই হল কাল। অকাল মৃত্যুতে প্রাণ গেল ৪ পুণ্যার্থীর। ফের শোকের ছায়া পরিবার জুড়ে। যদিও এখনও পর্যন্ত মৃতদের নাম ঠিকানা কিছুই জানা যায়নি। সকলের নাম-ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন।

কুম্ভ মেলার দিকে যাচ্ছিলো পুণ্যার্থীদের চার চাকার একটি গাড়ি। তখন রাত বাজে ১টা। শুক্রবার রাতের বেলা ওই চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। গভীর রাতে দুর্ঘটনাটি হয়েছে ঝাড়খণ্ডের ধানবাদের রাজগঞ্জ থানা এলাকায়।দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪জন পুণ্যার্থীর বলে খবর।

আরও পড়ুন – পথ দুর্ঘটনার কবলে তারাপীঠের সেবায়েত! রাতেই মৃত্যুর পরিণতি

প্রয়াগরাজে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি। ওই রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ওই গাড়ির পেছনে আরও একটি গাড়ি ছিল বলে স্থানীয় সূত্রে খবর। ওই গাড়িটির পিছনে ধাক্কা মেরে জখম হলেম আরও ৬ জন যাত্রী।

Advertisement
ads

জানা গিয়েছে, মৃতরা ৪জনই বাংলার বাসিন্দা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা
স্করপিও ধাক্কা মারে ওই ট্রাকে। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলার ৪ পুণ্যার্থীর এবং গুরুতর আহত হয়েছে ৬ জন বলে জানা যাচ্ছে।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ধানবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে , চিকিৎসক তখনই ৪ পুণ্যার্থীদের মৃত বলে ঘোষণা করেন। ধানবাদ হাসপাতালে দেহগুলির ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। বাকি ৬ আহতদের চিকিৎসা চলছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের সম্পূর্ণ চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন – ফের কুম্ভের পথে অঘটন! গঙ্গাসাগরে যাত্রী বোঝাই বাস গিয়ে পড়ল নয়ানজুলিতে

Advertisement
ads