ভবিষ্যদ্বাণী বিফলে! দুবাইয়ে পাকিস্তান বধ ভারতের
Connect with us

Uncategorized

ভবিষ্যদ্বাণী বিফলে! দুবাইয়ে পাকিস্তান বধ ভারতের

Dwip Narayan Chakraborty

Published

on

ক্রিকেট ম্যাচে কে জিতবে তা কি আগে থেকে বলা সম্ভব? কোন দল কার কাছে হারবে তা কি কেউ বলতে পারে? হ্যাঁ , ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন আইআইটি বাবা ওরফে অভয় সিংহ। ৩দিন আগে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছিলেন যে ভারত ও পাকিস্তানের ম্যাচে হেরে যাবে ভারতীয় দল। তিনি আত্মবিশ্বাস দিয়ে জানিয়েছেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ম্যাচে হার হবে ভারতের।

তবে রবিবারের ম্যাচের শেষে তাঁর ভবিষ্যদ্বাণী গেল বিফলে। রুদ্ধশ্বাস ম্যাচ জয় করলেন ভারতীয় দল। বিরাট কোহলির ব্যাটে জয় আসে ভারতের। এনিয়ে রবিবার রাত থেকেই তুমুল সমালোচনা চলছে আইআইটি বাবার ভবিষ্যদ্বাণী নিয়ে। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ক্ষোভের মুখে পড়ে ক্ষমা চাইলেন অভয় সিংহ।

তাঁর দাবি, আমি মনে মনে জানতাম ভারতই জিতবে। তিনি আরও বলেন, ম্যাচ জিততো ভারতই , কিন্তু তিনি এবারের ফলাফল উল্টে দিয়েছেন। এরপরই ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে করে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন আইআইটি বাবা ওরফে অভয়। পোস্টে তিনি লেখেন, আমি জনসমক্ষে ক্ষমা চাইছি এবং আপনাদের প্রত্যেককে ভারতের জয় উদ্‌যাপন করার অনুরোধ জানাচ্ছি। এখন পার্টি করার সময়। আমি কিন্তু মনে মনে জানতাম যে, ভারত জিতবে।

আরও পড়ুন – দুবাই ময়দানে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, কেমন থাকবে আজকের আবহাওয়া?

Advertisement
ads ads

তবে দুবাইয়ে এর থেকে ভার আর চিত্রনাট্য হতে পারে না। আইসিসি ইভেন্টের ম্যাচ। তাও আবার ভারত-পাকিস্তানের। যদিও টসে হেরে যান ভারত। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের দল। তারপর ৪৯.৪ বলে ২৪১ রান করে অল আউট হয়ে যায় পাকিস্তান।

এখন মনে হচ্ছে, টসে জিতে পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ানের ব্যাট করার সিদ্ধান্তে কোনও ভুল নেই। পুরো ম্যাচে স্বমহিমায় ছিলেন কিং কোহলি। ১১১ বলে কোহলির অপরাজিত ১০০ রানের ইনিংস বুঝিয়ে দিল যে, এখনও সময় আসেনি অবসর গ্রহণের। আরও বেশ কিছুদিন ১৮ নম্বর জার্সিধারী মানুষটা মাঠ কাঁপাবেন। বড় ম্যাচে পারফর্ম করতে হলে ভরসা কিং কোহলি।

চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ছয় উইকেটে পরাজিত করে কার্যত ২০২৫ আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত ৷ কিন্তু কেন? কারণ, প্রথমে বাংলাদেশ তারপর রবিবার দুবাইয়ে পাকিস্তানকে হারানোর পরেও এখনও পুরোপুরি নিশ্চিত নয় ভারতের সেমিফাইনাল যাত্রা ৷ এক্ষেত্রেও কাজ করছে জটিল অঙ্ক ৷ সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচ হেরেও আয়োজক পাকিস্তান যে চ্য়াম্পিয়ন্স ট্রফি থেকে পুরোপুরি ছিটকে গিয়েছে, তেমনটাও বলা যাবে না ৷

আরও পড়ুন – ২০১৫ সালের পর থেকে দিনে একবেলা খান মহাম্মদ শামি, কিন্তু কেন?

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads