পথ দুর্ঘটনার কবলে তারাপীঠের সেবায়েত! রাতেই মৃত্যুর পরিণতি
Connect with us

জেলার খবর

পথ দুর্ঘটনার কবলে তারাপীঠের সেবায়েত! রাতেই মৃত্যুর পরিণতি

Dwip Narayan Chakraborty

Published

on

পথে যদি বিপদ লুকিয়ে থাকে তা কি আগে কখনো টের পাওয়া যায়? ঠিক সেরমই পথেই লুকিয়ে ছিল বিপদ। যা অবশ্য কেউ টেরই পায়নি। বৃহস্পতিবার রাতে কেড়ে নিল তারাপীঠের সেবায়েতের প্রাণ। ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে মা তারা মন্দিরের সেবায়েত। জানেন কি হয়েছিল সেই রাতে?

ঘড়ির কাটায় তখন বাজে রাত ১০ টা। গতকাল ছিল বৃহস্পতিবার। রাতের বেলা রামপুরহাট থেকে তারাপীঠের উদ্দেশ্যে যাওয়াই হল কাল। কাল রাতেই মর্মান্তিক পরিণতি হল মা তারা মন্দিরের সেবায়েত সোমনাথ মুখার্জি ওরফে সাহেব-এর।

আরও পড়ুন – ফের কুম্ভের পথে অঘটন! গঙ্গাসাগরে যাত্রী বোঝাই বাস গিয়ে পড়ল নয়ানজুলিতে

জানা গিয়েছে, তারাপীঠের দিকে যাওয়ার সময় একটি ডাম্পারের মুখোমুখি হয়ে সেখানেই পথ দুর্ঘটনা কবলে পড়েন তিনি। স্থানীয় এলাকার বাসিন্দাদের তৎপরতায় তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসা হলে, চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement
ads

ঘটনায় মা তারার মন্দিরে ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। কেউ ভাবতেই পারেননি এমন পরিণতি হবে মা তারার সেবায়েতের। বিপদ যে কখন আসে তা কেউই বলতে পারেনা।

আরও পড়ুন – মৃত্যু বাবার, আত্মহননের চেষ্টা শোকবিহ্বল ছেলের