Uncategorized
একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু, চাঞ্চল্য এলাকায়
ট্যাংরায় একই পরিবারের তিন জনের রহস্যমৃত্যু৷ ট্যাংরার ২৩/এ অটল সুর রোডে একই পরিবারের দুই মহিলা এবং একজন কিশোরীর দেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷
দুই মহিলা এবং ওই নাবালিকা আত্মঘাতী হয়েছেন না কি এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ জানা গিয়েছে, একই ঘর থেকে তিন জনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে৷ তিন জনেরই হাতের শিরা কাটা ছিল বলে খবর৷
মৃতদের মধ্যে এক মহিলার স্বামী দুর্ঘটনায় আহত হয়ে মুকুন্দপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন৷ ই এম বাইপাসের সামনে একটি দুর্ঘটনায় আহত হন ওই ব্যক্তিসহ আরও একজন৷ সেই দুর্ঘটনার তদন্তে নেমে ট্যাংরার ওই ঠিকানায় পৌঁছায় পুলিশ আধিকারিকরা৷ তখনই পুলিশ এই তিন জনের দেহ উদ্ধার করে৷ ফলে ওই দুর্ঘটনার সঙ্গে এই তিন মৃত্যুর কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷
আরও পড়ুন – আগামী পাঁচমাসের মধ্যে ভারতে আসতে চলেছে ক্যানসারের ভ্যাকসিন
এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ ঘটনাস্থলে আসেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা৷ ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার৷ জানা গিয়েছে, ওই পরিবারের গ্লাভসের ব্যবসা ছিল৷
আত্মঘাতী হয়ে থাকলে তার পিছনে মানসিক অবসাদ নাকি কোনও আর্থিক সমস্যা রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন –কালো ধোঁয়ায় ঢেকে গেল হাসপাতাল চত্বর! তারপর যা ঘটলো
