চ্যাম্পিয়ন্স ট্রফিতে 'পাকিস্তান' -এর নাম সম্প্রচারে রাখেনি ভারতের মিডিয়ারা
Connect with us

খেলার খবর

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘পাকিস্তান’ -এর নাম সম্প্রচারে রাখেনি ভারতের মিডিয়ারা

Dwip Narayan Chakraborty

Published

on

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই তর্ক-বিতর্ক লেগেই রয়েছে। প্রায় ৩০ বছর পর কোনো বড় টুর্নামেন্টের আয়োজন করেছে পাকিস্তান। মিনি বিশ্বকাপকে আঁকড়ে নতুন করে বেঁচে উঠতে চাইছে পাকিস্তানের ক্রিকেট মহল। বলা চলে ২৯ বছর পর আইসিসির কোনও টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান।

কয়েকদিন আগে মহাবিতর্ক সৃষ্টি হয়েছিল করাচি স্টেডিয়ামের ছবি ঘিরে। আট দলীয় টুর্নামেন্টে সাত টা দেশের পতাকা উড়লেও, ভারতের পতাকা ছিল অনুপস্থিত। যা একেবারেই মানতে পারেননি ভারতীয় ক্রিকেট মহল। এনিয়ে সমাজ মাধ্যমে সোচ্চার হয়েছেন অনেকেই। তবে তর্ক-বিতর্কের মাঝেই অবশেষে করাচি স্টেডিয়ামে দেখা গেলো ভারতের পতাকা।

১৯ ফেব্রুয়ারি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে । যার আয়োজক হল পাকিস্তান। বৃহস্পতিবার ২০ তারিখ ভারত ও বাংলাদেশের হাড্ডাহাড্ডি লড়াই। খেলা চলছে দুবাই ময়দানে। তবে এই খেলা ঘিরে আবারও তৈরী হল বিতর্ক।

আরও পড়ুন – কেরলের মলপ্পুরমে পর পর বাজি ফেটে অগ্নিকাণ্ড মাঠে! এরপর যা ঘটলো

Advertisement
ads

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘পাকিস্তান’-এর নাম সম্প্রচারে রাখেনি ভারতের মিডিয়ারা। বৃহস্পতিবার ভারত ও পাকিস্তানের ম্যাচ। তাই রীতিমত উত্তেজনা তো রয়েইছে সকল খেলা প্রেমীদের মধ্যে। সকাল থেকে ভারতের খেলা সম্প্রচারের সকল প্ল্যাটফর্মে নেই পাকিস্তানের নাম।

প্রশ্ন উঠছে, পরে ভারতের পতাকা দেখা গেলেও, পাকিস্তান প্রথমের দিকে ভারতের পতাকা সামনে আনে নি। তবে কি সেই রাগ থেকেই ভারতও পাকিস্তানের নাম সম্প্রচার করতে চাইছে না?

আরও পড়ুন – চ্যাম্পিয়ন্স ট্রফি,পাকিস্তানে উড়লো না ভারতের পতাকা

Advertisement
ads