ঐতিহাসিক জয়! ২৫ বছর পর নিউ জিল্যান্ডকে পরাজিত করে জয়ী ভারত
Connect with us

খেলার খবর

ঐতিহাসিক জয়! ২৫ বছর পর নিউ জিল্যান্ডকে পরাজিত করে জয়ী ভারত

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: ২৫ বছর আগের হারের বদলা নিল ভারত। এর আগে ২৫ বছর আগে ভারতের কাছ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তার বদলা নিল ভারত ২০২৫-এ। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফিনালে রুদ্ধদ্ধার ম্যাচ দুবাই ময়দানে। যাকে ঘিরে সকলের উন্মাদনা তুঙ্গে। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারত। ভারত জেতার পর চারিদিকে খুশির হাওয়া।

রবিবার দুবাই ময়দানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো টিম ইন্ডিয়া। দুবাইয়ের ময়দানে নিউ জ়িল্যান্ডকে হারাল তারা। তবে গোটা ম্যাচ যতটা সহজ ছিল জেতা, তা হল না। শেষ পর্যন্ত জেতার জন্য নিউ জ়িল্যান্ডও লড়াই করেছিল। কিন্তু, শেষ পর্যন্ত আর পারল না। অবশেষে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন হলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

আরও পড়ুন-২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির কাপযুদ্ধে ভারত-নিউ জিল্যান্ড

উল্লেখ্য, ২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জ়িল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতীয় দল অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিমকে। এবার সেই হারের বদলা নিলেন রুদ্ধশ্বাস ম্যাচে। গত বছর ২০২৪ সালের জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইন্ডিয়া। মাত্র ৯মাসের ব্যবধানে আরও একটি শিরোপা রোহিত শর্মার ঝুলিতে। ৯ মাসের মধ্যে অধিনায়ক হিসাবে আরও একটি আইসিসি ট্রফি জিতলেন রোহিত। ভারতীয় দলের কোচ হিসাবে সফলতা পেলেন গৌতম গম্ভীর। নিজের প্রথম আইসিসি ট্রফিতেই দলকে চ্যাম্পিয়ন করলেন তিনি।

Advertisement
ads

ভারত জেতায় চারিদিকে শুধু খুশির উল্লাস। এই জয় এক বিরাট সাফল্য ভারতীয় ক্রিকেট প্রেমীদের। আতসবাজি ফাটিয়ে,পতাকা উড়িয়ে, গান বাজনায় সবাই সেলেব্রেশন করছেন টিম ইন্ডিয়ার এই জয়। তবে ম্যাচে নিজেদের জায়গা ধরে রেখেছিল নিউ জিল্যান্ড। তবে শুধু ফাইনাল নয় গোটা প্রতিযোগিতাতেই অপ্রতিরোধ্য ছিল ভারত। শেষপর্যন্ত , চ্যাম্পিয়ন্স ট্রফি নিউ জিল্যান্ডের কাছ থেকে ছিনিয়ে নিল ভারত।

আরও পড়ুন-চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ধাক্কা টিম ইন্ডিয়ার! প্র্যাক্টিসে চোট পেলেন কোহলি