খেলার খবর
টানা টসে হেরেও ট্রফি জয়,ট্রফি জিতে কত টাকা পেল ভারতীয় দল!
নিউজ ডেস্ক: রবিবার দুবাইয়ে ময়দানে ঐতিহাসিক জয় ভারতীয় দলের। ফাইনালে মুখোমুখি নিউ নিউজিল্যান্ড ও টিম ইন্ডিয়া। একেবারে রুদ্ধশ্বাস খেলা দুবাই মাঠে। অবশেষে রবিবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ভারত। নিউ জিল্যান্ডকে চার উইকেটে হারাল তারা। ট্রফি জিতে ভারতীয় বোর্ডের কোষাগারে মোটা টাকা ঢুকতে চলেছে। ভালই অর্থ পাবে নিউ জ়িল্যান্ডও।
টসে টানা হারের রেকর্ড গড়েও অপ্রিরোধ্য রোহিতের নেতৃত্বাধীন মেন্স ইন ব্লু। ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষবার কোনও ওয়ানডে ম্যাচে টস জিতেছিল টিম ইন্ডিয়া। সেটাও নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
আর রোহিত শর্মা টানা টস হারার রেকর্ড করে ফেললেন সেই নিউজিল্যান্ড ম্যাচেই। এনিয়ে টানা ১২ বার টসে হারলেন রোহিত শর্মা। আর পরপর টস হারায় ব্রায়ান লারার রেকর্ড স্পর্শ করলেন ভারত অধিনায়ক।অধিনায়ক হিসেবে লারাও টানা ১২ বার টসে হেরেছিলেন।
১৯৯৮ এর অক্টোবর থেকে ১৯৯৯-এর মে মাসের মধ্যে পরপর ১২টি টসে হারেন ওয়েস্ট ইন্ডিজের তৎকালিন ক্যাপ্টেন।সব ফরম্যাট মিলিয়ে এই নিয়ে মোট ১৫ বার টসে হার হল রোহিত শর্মার।তবে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবারও টসে জয়ের মুখ দেখেননি রোহিত।
আরও পড়ুন-ঐতিহাসিক জয়! ২৫ বছর পর নিউ জিল্যান্ডকে পরাজিত করে জয়ী ভারত
টসে হেরেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবকটি ম্যাচ জিতেই ফাইনালে ওঠে রোহিতের নেতৃত্বাধীন মেন্স ইন ব্লু। আবার টস হেরেও ফাইনালে জয়ের ধারা অক্ষুন্ন রেখে নয়া রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি ট্রফি জয় করলো ভারত।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউ জিল্যান্ড। তবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি। দলের দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও উইল ইয়ং দ্রুত রান করছিলেন। দেখে মনে হচ্ছিল যে, বড় রান করার লক্ষ্য নিয়েছেন নিউ জ়িল্যান্ডের দুই ওপেনার।
তবে পর পর চার, ছক্কা হাঁকানোর মাঝে রোহিতের সিদ্ধান্ত কাজে লাগে। রোহিত শর্মা আগেই কুলদীপের হাতে বল তুলে দেন। ১১ রানের মাথায় নিউ এতে করে নিউ জ়িল্যান্ডকে অনেকটা পিছিয়ে দেয়। যে রান তাড়া করতে চাইছিল সেই লক্ষ্য থেকে অনেকটা পিছিয়ে আসতে হয় নিউ জিল্যান্ডকে। ১০ ওভারে ৪০ রানের বিনিময়ে ২ উইকেট নেন কুলদীপ। এর আগে অবশ্য ম্যাচে অনেক ক্যাচ হাতছাড়া করলেও। পর পর উইকেট নেন টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করল নিউ জিল্যান্ড।
এরপর খেলতে নেমে আগ্রাসী ইনিংস খেললেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই ছক্কা দিয়ে ইনিংস শুরু করলেন। ভালোই খেলছিলেন শুরুতে। তবে মাঝখানে গিয়ে ৭৬ রান করে রাচিনের বলে আউট হলেন তিনি। এরপর ব্যাট করতে এসে নিউ জিল্যান্ডকে খেলায় ফেরালেন শুভমান গিল।
তারপর বিরাট মাঠে নেমে ১রান করে আউট হয়ে যান। এরপর মাঠের সমতা ফেরায় কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা। ৪৯ ওভারে খেলা শেষ করলেন ভারতীয় দলের দুই স্পিনার। ২৫৪ রানে ৪ উইকেট রেখে জাদেজার শেষ চারে উইনার হলেন ভারতীয় দল।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি মোট ৬০ লক্ষ ডলার অর্থাৎ ৬০ কোটি টাকা পুরস্কারমূল্য নির্ধারিত করেছে। আলাদা করে প্রতিটি দেশকেই ১ কোটি টাকা করে দেওয়া হয়েছে। খেলায় অংশগ্রহণকারী প্রতিটি দলই কিছু না কিছু টাকা করে পাবে। খালি হাতে ফিরতে হবে না কোনো দলকেই।
আরও পড়ুন-২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির কাপযুদ্ধে ভারত-নিউ জিল্যান্ড
