চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ধাক্কা টিম ইন্ডিয়ার! প্র্যাক্টিসে চোট পেলেন কোহলি
Connect with us

খেলার খবর

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ধাক্কা টিম ইন্ডিয়ার! প্র্যাক্টিসে চোট পেলেন কোহলি

Dwip Narayan Chakraborty

Published

on

আগামীকাল রবিবার অর্থাৎ ৯ই মার্চ। চ্যাম্পিয়ন্স ট্রফির হাড্ডাহাড্ডি লড়াই। আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া-নিউ জ়িল্যান্ড। তাই প্রস্তুতি একেবারে তুঙ্গে। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে চোট পেলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। কিভাবে পেলেন চোট? এখন কেমন আছেন কিং কোহলি!

এদিন শনিবার দুবাইয়ের আইসিসির ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাক্টিসে নেমেছিলেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। ফাইনালে খেলার আগে ব্যাটাররা রীতিমতো ঘাম ঝরান নেটে। আজ দীর্ঘক্ষণ স্পিনারদের সামলানোর পর পেসারদের বিরুদ্ধে ব্যাটিং প্র্যাক্টিস করছিলেন কোহলি। তখনই নেটে এক পেসারের একটি বল সজোরে এসে লাগে কোহলির হাঁটুতে। তখনই প্র্যাক্টিস থামাতে বাধ্য হন কোহলি।

আরও পড়ুন-ভারতের চেনা পিচে রবিবার হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল

জানা গিয়েছে, প্র্যাক্টিস করতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছেন কিং কোহলি । কিউয়িদের বিরুদ্ধে খেলতে নামার আগে বিরাটের এই চোট একদমই ভালো খবর নয় ভারতীয় দল এবং ভক্তদের কাছে।

Advertisement
ads ads

তারপর সঙ্গে সঙ্গে ছুটে আসেন দলের ফিজ়িও এবং মেডিক্যাল টিমের সদস্যরা। কোহলির হাঁটুতে লাগা ব্যথা কমানোর জন্য স্প্রে দেওয়ার পর ব্যান্ডেজ করা হয় হাঁটুর চোটপ্রাপ্ত অংশে। তবে আঘাত পেলেও মাঠ ছেড়ে যাননি বিরাট। বাকিদের প্র্যাক্টিস দেখেন মাঠে উপস্থিত থেকেই। তবে ঘটনার পর স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন ভারতীয় দলের সকলেই।

আগামীকাল কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ময়দানে নামার আগে দুশ্চিন্তা বাড়লো ভারতীয় দলের। প্র্যাক্টিসে খেলতে গিয়ে চোট পেয়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। ভারতীয় দলের কোচিং স্টাফরা জানিয়েছেন বিরাটের চোট গুরুতর নয়, তাই চিন্তার কোনও কারণ নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবেন তিনি।

আরও পড়ুন-চিন্তার বিষয়! আইপিএলে প্রথম দুসপ্তাহ বুমরাহকে পাবেন না মুম্বই ইন্ডিয়ান্স দল

Advertisement
ads ads