কলকাতা
রামনবমীর অনুষ্ঠানে সামিল হয়ে চিন্ময় প্রভুর মুক্তির দাবি তুলেছেন রবীন্দ্রনাথ ঘোষ
নিউজ ডেস্ক: গতকাল কলকাতায় রামনবমীর অনুষ্ঠানে সামিল হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। অনুষ্ঠানে সামিল হয়ে সেদেশের অন্তর্বর্তীকালীন সরকার মহাম্মদ ইউনুসকে বার্তা দিয়েছেন, চিন্ময় প্রভু এখন অসুস্থ, শুনানি ছাড়াও তাকে মুখটি দেওয়া হোক।
পাশাপাশি রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছেন, ইউনুসের বাংলাদেশেও রামনবমী উদযাপন হচ্ছে বলে। আরো বললেন , এখন বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে। রামনবমী উইপলখ্যে একাধিন অনুষ্ঠান হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। অনুষ্ঠানে হাজির হয়েছেন হাজার হাজার মানুষ। রামনবমীর অনুষ্ঠানে সামিল হতেও দেখা যায় ওপর বাংলার আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষকে।
অনুষ্ঠানে সামিল হয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী সেদেশের অন্তর্বর্তী কালীন সরকার ইউনূসের কাছে দাবি তুললেন, চিন্ময় প্রভু এখন অসুস্থ। তাকে শুনানি ছাড়াও মুক্তি দিক। তাৎপর্যপূর্ণভাবে আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন,বাংলাদেশেও নাকি উদযাপিত হচ্ছে রামনবমী। হাসিনা সরকারের পতনের পর থেকে মৌলবাদীদের অত্যাচারে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ।
এরপর থেকে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু এদিন আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ দাবি করলেন, পদ্মাপারেও নাকি পালিত হচ্ছে রামনবমী। দাবি করলেন, পড়শি দেশের পরিস্থিতি অনেকটাই এখন উন্নত।
আরও পড়ুন – বিজেপির কালীঘাট চলো অভিযানে অশান্তি, ধরপাকড় পুলিশের আটক একাধিক
রামনবমী অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঘোষের মুখে শোনা গেল চিন্ময় প্রভুর প্রসঙ্গ। বাংলায় দাঁড়িয়ে থেকেও ওপর বাংলার ইসকনের হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তির দাবি করলেন তিনি। অনুষ্ঠান থেকে আইন মনে করিয়ে তিনি আরও বলেন, সেদেশের সরকার চাইলেই শুনানি ছাড়াই ছাড়তে পারেন চিন্ময় প্রভুকে।
উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর থেকে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বাংলাদেশ। গত বছর ২০২৪ সালের ৩১শে অক্টোবর ঢাকায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ প্রভু দাস-সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ে রকরেন। তাতে চিন্ময় প্রভু সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
তখন থেকেই জেলবন্দি ইসকনের হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভু। এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণকে রাখা হয়েছে চট্টগ্রামের কারাগারে। তারপর থেকে একাধিন বার দাবি করা হয়েছে চিন্ময় প্রভুর জামিনের।
আরও পড়ুন – হাসিনাকে ঘিরে বিতর্কে মুখ খুললেন ইউনূস, ভারতের হস্তক্ষেপ চাইলেন
