বাংলাদেশের হার নিয়ে মজা করতে ছারলো না গুগল, কমেন্টে বয়কটের ঝড়
Connect with us

খেলার খবর

বাংলাদেশের হার নিয়ে মজা করতে ছারলো না গুগল, কমেন্টে বয়কটের ঝড়

Dwip Narayan Chakraborty

Published

on

তর্ক-বিতর্কের মধ্যেই শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে খেলা। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির মত এত বড় টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। সেই মত ২০ ফেব্রুয়ারি দুবাইয়ের ময়দানে প্রথম খেলা ছিল ভারত-বাংলাদেশের।

তবে ম্যাচ শুরুর প্রথম থেকেই প্রত্যাশা ছিল। ২০২৫ – এর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করলো ভারত। এই জয়ের ফলে ভারত পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল সকল ক্রিকেট প্রেমীদের মধ্যে।

শুভমান গিল একপ্রান্ত ধরে রেখে ১০১ রান করেন যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি। শুভমান গিল এবং কেএল রাহুল ৫ম উইকেটে ম্যাচ জেতানোর জন্য ৮৭ রানের পার্টনারশিপ গড়েন। রাহুল ৯ রানে ক্যাচ উঠিয়ে বেঁচে যাওয়ার পর সুযোগ কাজে লাগিয়ে ৪৭ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন।

আরও পড়ুন – চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘পাকিস্তান’ -এর নাম সম্প্রচারে রাখেনি ভারতের মিডিয়ারা

Advertisement
ads

রোহিত শর্মা এর আগে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ৩৬ বলে। এতেই ভারতের শুরুটা মজবুত করেছিল। তবে কোহলির ফর্ম নিয়ে চিন্তা রয়েইছে। প্রথম দিকে শুরুটা ভালো করলেও মাত্র ২২ রান করে আউট হয়ে যান তিনি। বোলিংয়ে মহম্মদ শামি দুর্দান্ত ফর্মে ফিরে ৫ উইকেট নেন যা নিঃসন্দেহে ভারতের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এটি।

তবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম মতাচ্যে বাংলাদেশকে হারিয়ে ভারতের জয় হওয়ায় , মশকরার শিকার বাংলাদেশ। সকাল থেকেই বাংলাদেশকে নিয়ে নানান বিদ্রুপ চলছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে। এমনকি বাংলাদেশের হার নিয়ে মজা করতে ছারলো না গুগল। গুগলের এক পোস্টে বলা হয়েছে চ্যায়ন কি নিন্দ ফির। মানে হল ( শান্তির ঘুম )। এমন বিদ্রুপ পোস্টে নারাজ বাংলাদেশী নেটিজেনরা। কমেন্টে উগরে দিল গুগলকে বয়কট করার।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচ ছিল ভারত ও পাকিস্তানের। নিউজিল্যান্ড ও ভারত নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে, অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান হেরে গিয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি পরবর্তী ম্যাচ ভারত ও পাকিস্তানের। হবে হাড্ডাহাড্ডি লড়াই। কে জিতবে হাইভোল্টেজ ম্যাচ সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।

আরও পড়ুন – কেরলের মলপ্পুরমে পর পর বাজি ফেটে অগ্নিকাণ্ড মাঠে! এরপর যা ঘটলো

Advertisement
ads