রায়গঞ্জ
মৃত্যু বাবার, আত্মহননের চেষ্টা শোকবিহ্বল ছেলের
বাবার মৃত্যুর পর মানসিক অবসাদে গলা, হাত, পা, কেটে আত্মহত্যার চেষ্টা করল ছেলে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দেবীনগরের গোয়ালপাড়া কদমতলা এলাকায়। আহতের নাম দেবাশীষ রায় ওরফে তাপস। তার বাবার নাম নিমাই চন্দ্র রায়।
জানা গিয়েছে, তার বাবার বয়স আশি উর্ধ্ব। দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত অসুখে ভুগছিলেন ঐ বৃদ্ধ। বাড়িতে বাবা এবং ছেলে দুজনেই থাকতেন। প্রায় ৭-৮ বছর আগে নিজেরা নিজেদের শ্রাদ্ধানুষ্ঠান সেরে ফেলেছিলেন বাবা ছেলে। বাবাকে সুস্থ করে তুলতে মরিয়া চেষ্টা চালিয়েছেন ছেলে।
কিন্তু তারপরেও বাবাকে বাঁচাতে না পেরে মানসিক অবসাদে দেবাশীষ বাবু ব্লেড দিয়ে নিজের গলা দুই হাত এবং পা কেটে ফেলেন। প্রবল রক্তক্ষরণ হয়। পরে আত্মীয়রা তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন – প্রকাশ্যে মহিলা সবজি বিক্রেতাকে খুনের চেষ্টা! চাঞ্চল্য কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে
এবিষয়ে স্থানীয় প্রতিবেশী রথীন্দ্রনাথ রায় বলেছেন, বাইরে তো কোনো ঝামেলা হয়নি। পারিবারিক ব্যাপার, অভ্যন্তরীন ব্যাপার সব। পারিবারিক কোনো ঝামেলা নেই, কারো সঙ্গে সেরম কথা বলে না। বাড়িতে বর্তমানে দুজনই থাকে। তবে কেন এই কান্ড ঘটিয়েছে সত্যি এই বিষয়ে কিছু জানা নেই। ঘটনায় অবাক হয়েছি আমরা।
ঘটনা প্রসঙ্গে পরিবারের সদস্য রেবা মন্ডল বলেছেন, আজ ভোর ৪.৩০ টার মারা গিয়েছেন মেসোমশাই। ঘরে অক্সিজেন সিলিন্ডার সবই ছিল। বাবাকে বাঁচাতে অনেক চেষ্টা করেছে দাদা। কিন্তু, যখন বাবার মৃত্যুর খবর এলো তখন নিজেকে আর সামলাতে পারেনি। মানসিক ভাবে ভেঙে পরে ব্লেড নিয়ে হাতের শিরা কেটে, গলা কেটে এমনকি পা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে।
আরও পড়ুন –একই পরিবারের ৩ জনের মৃত্যু,পুলিশি তদন্তে চাঞ্চল্যকর মোড়
