উপাচার্যের সাথে অশিক্ষক কর্মীদের সাক্ষাৎ ফলপ্রসূ হল না
Connect with us

রায়গঞ্জ

উপাচার্যের সাথে অশিক্ষক কর্মীদের সাক্ষাৎ ফলপ্রসূ হল না

Dwip Narayan Chakraborty

Published

on

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল পন্থী ও শিক্ষক কর্মীদের দাবী এখনও পূরণ হয়নি। কাটেনি তপন নাগের সাসপেনশন প্রত্যাহার জটিলতা। এই আবহে দীর্ঘদিন বাদে শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় হাজির হন উপাচার্য দীপক রায়। উপাচার্যের কাছে নিজেদের দাবি দাওয়া নিয়ে হাজির হন বিশ্ববিদ্যালয়ের তৃণমূল পন্থী অশিক্ষক কর্মীরা।

উপাচার্য তাদের তেমনভাবে সময় দেননি বলে অভিযোগ উঠেছে। সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটের অবজার্ভার বিজয় দাস বলেন, উপাচার্য দুপুরে তাদের সাথে কথা বলার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তিনি দু-চারটি কথা বলে বেরিয়ে যান। উপাচার্য সোমবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

আরও পড়ুন – ২০ পেটি আদায়! হুমকি বার্তা এল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে

তিনি আরও বলেন আজ আন্তর্জাতিক ভাষা দিবস। তাই এদিন টাকে শ্রদ্ধা জানিয়ে আজ সেরম কিছু বলা হয়নি ওনাকে। আজ উনি যেই চেয়ারে বসে আছেন, সেই চেয়ারে বসে থেকে উনি অসৌজন্যতা দেখিয়ে যাচ্ছেন। সেবিষয়ে আমাদের কিছু বলার নেই। উনি আড়াই মাস পর বিশ্ব বিদ্যালয়ে আসলেন। এবং ওনাকে আমরা সবাই স্বাগত জানিয়েছি।

Advertisement
ads ads

অন্যদিকে এই বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম উপাচার্য দীপক রায় এর সাথে। তিনি বলেন, “অশিক্ষক কর্মীরা তাদের কথা বলেছেন। আমি তাদের কথা শুনেছি। যা হবে বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী হবে। “

তিনি আরও বলেন , আজ আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস ছিল তারপরে আরও দুটো মিটিং আছে, সেজন্য আমি বিশ্ব বিদ্যালয় থেকে বেরিয়ে এসেছি। আমি সময় দিয়েছিলাম, আমি কথা বলেছি। ওনারা আমাদের কর্মী। ওনাদের একটাই কথা সাস্পেনশনের। বিশ্ব বিদ্যালয় নিয়ম অনুযায়ী এগোচ্ছে।

আরও পড়ুন – ২৭০ গ্রাম হেরোইন-সহ পাকড়াও দিল্লির লেডি ডন জোয়া খান

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads