নির্মীয়মান উড়ালপুলের সংস্কার কাজে অভিযোগ বেনিয়মের
Connect with us

নিখোঁজ

নির্মীয়মান উড়ালপুলের সংস্কার কাজে অভিযোগ বেনিয়মের

Dwip Narayan Chakraborty

Published

on

উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে উড়ালপুলে। সংবাদমাধ্যমে সম্প্রচারিত খবরের জেরে ফাটল সংস্কারের কাজ শুরু হলেও সেই কাজেও বেনিয়মের অভিযোগ। ঘটনাকে ঘিরে বিতর্কের সুত্রপাত মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসিহাটা এলাকায়।

জানা গিয়েছে, তুলসিহাটা এলাকায় জাতীয় সড়কের উপর নির্মাণ হয়েছে উড়ালপুলের। যদিও বাইপাসের কাজ সমাপ্ত না হওয়ায় জাতীয় সড়কের সঙ্গে উড়ালপুলের এখনও সংযোগ স্থাপন করা হয়নি। উদ্বোধনের আগেই উড়ালপুলের একাধিক জায়গায় ফাটল দেখা যাওয়ায়
আতঙ্ক ছড়ায় এলাকায়।

আরও পড়ুন – একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

স্থানীয় কংগ্রেসের জেলা পরিষদ সদস্যা চুমকি দাস এনিয়ে জেলাশাসকের কাছে অভিযোগ জানানোর পর সংস্কারের কাজ শুরু হলেও, সেখানেও বেনিয়মের অভিযোগ উঠছে।

Advertisement
ads

অভিযোগ শুধুমাত্র সিমেন্টের প্রলেপ দিয়ে ফাটল ঢাকা হচ্ছে। কিন্তু ভেতর থেকে কোন কাজ হচ্ছে না। যার ফলে বিপদ থেকেই যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ জেলা পরিষদ সদস্যার।

অন্যদিকে এটি কেন্দ্রের অধীনস্থ প্রকল্প। স্থানীয় বিজেপি সাংসদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব। ফলে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বর।

অন্যদিকে কাটমানির অভিযোগ নাকচ করে সাংসদ জানিয়েছেন এব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি নির্মীয়মান উড়ালপুলও পরিদর্শন করবেন।

আরও পড়ুন – একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

Advertisement
ads