নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দূর্ঘটনায় মৃত দুই, শোকের আবহ এলাকাজুড়ে
Connect with us

উত্তর দিনাজপুর

নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দূর্ঘটনায় মৃত দুই, শোকের আবহ এলাকাজুড়ে

Dipa Chakraborty

Published

on

চাকুলিয়া, ১৩ জুন : নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দূর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কানকী সাহসপুর এলাকায় ৩১নং জাতীয় সড়কে। পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গিয়েছে, মৃত ওই দুই বাইক আরোহীর নাম কৌসর আলম ও খালেক আলম।

এরমধ্যে কৌসরের বাড়ি কানকীর নারায়ণপুরে। অন্যদিকে খালেক বিহারের মহম্মদপুরের বাসিন্দা। এদিন ডালখোলা থেকে ট্রেনের টিকিট কেটে বাইকে চেপে ফিরছিল ওই দুজন। দ্রুতগতিতে থাকার দরুণ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে কানকীর কাছে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।জাভেদ আলম পান্ডা নামে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, এদিন ওই দুই যুবক ডালখোলা গিয়েছিলেন ট্রেনের টিকিট কাটতে। কাজ শেষে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন তারা। যথেষ্ট দ্রুতগতিতে ছিলেন তারা। সেসময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক ট্রলার সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। অপর গুরুতর আহতকে কানকী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কানকি ফাঁড়ির পুলিশ। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। উদ্ধার করা হয়েছে দূর্ঘটনাগ্রস্ত বাইকটিকেও। ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।