অপ্রীতিকর ঘটনা এড়াতে পঞ্চম দফায় মোতায়েন থাকবে ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
Connect with us

ভোটের খবর

অপ্রীতিকর ঘটনা এড়াতে পঞ্চম দফায় মোতায়েন থাকবে ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৬ এপ্রিল : একে তো করোনার বাড়বাড়ন্ত তার ওপর রাজ্য চলছে বিধানসভা নির্বাচন।

ইতিমধ্যে শেষ হয়েছে চার দফার নির্বাচন, বাকি এখনও চার দফা। শনিবার অনুষ্ঠিত হবে পঞ্চম দফার বিধানসভা নির্বাচন। ভোট হবে রাজ্যের ৬ জেলার ৪৫ আসনে। এই দফার জন্য থাকছে মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তবে ভোটের কাজে লাগানো হবে ৮৫৩ কোম্পানি বাহিনী। এমনটাই জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। এই দফায় থাকছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সব আসন, জলপাইগুড়ি জেলার সব আসন, কালিম্পংয়ের ১টি আসন, উত্তর ২৪ পরগনার ১৬ আসন, নদিয়ার ৮ আসন, পূর্ব বর্ধমানের ৮ আসন।পঞ্চম দফায় বারাসতে থাকছে ৬৯ কোম্পানি, ব্যারাকপুরে ৬১ কোম্পানি, বসিরহাটে ১০৭ কোম্পানি, বিধাননগরে ৪৬ কোম্পানি, দার্জিলিংয়ে ৬৮ কোম্পানি, জলপাইগুড়িতে ১২২ কোম্পানি, কালিম্পংয়ে ২১ কোম্পানি, কৃষ্ণনগরে ১১ কোম্পানি, পূর্ব বর্ধমানে ১৫৫ কোম্পানি, রানাঘাটে ১৪০ কোম্পানি, শিলিগুড়িতে ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট বুথের সংখ্যা ১৫,৭৮৯।

Continue Reading
Advertisement