গ্রামবাসীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে! নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে বিস্ফোরক তৃণমূল
Connect with us

ভাইরাল খবর

গ্রামবাসীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে! নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে বিস্ফোরক তৃণমূল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্য বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোটের ঠিক আগেই উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম (Nandigram)। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের কাঞ্চনপুর এলাকায় (Kanchanpur) কেন্দ্রীয় বাহিনী (Central Forces) ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে টহলরত সিআরপিএফ (CRPF) জওয়ানদের বিরুদ্ধে বিনা প্ররোচনায় গ্রামবাসীদের ওপর লাঠিচার্জ ও মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় অন্তত কয়েকজন গ্রামবাসী আহত হন, যাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Nandigram Super Speciality Hospital) ভর্তি করা হয়।

ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে রাতভর বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও এলাকায় উত্তেজনা কমেনি।

এই ঘটনার পর তৃণমূল (TMC) নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হয়। অভিযোগপত্রে দলটির দাবি, কেন্দ্রীয় বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এবং বিজেপির (BJP) নির্দেশে সাধারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছে। প্রমাণ হিসেবে আহতদের হাসপাতালের ছবি ও ভিডিও কমিশনে জমা দেওয়া হয়েছে। তৃণমূল আরও অভিযোগ করেছে, কেন্দ্রীয় বাহিনীর এই আচরণ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। পাশাপাশি তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সিআরপিএফকে শোকজ করার দাবি জানিয়েছে।

Advertisement
ads

অন্যদিকে, বিজেপি এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তাদের দাবি, এলাকায় অশান্তি তৈরি করছে তৃণমূল এবং কেন্দ্রীয় বাহিনী কেবল আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। বর্তমানে নন্দীগ্রাম এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং ড্রোন নজরদারি (Drone Surveillance) চালানো হচ্ছে। নির্বাচন কমিশন ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে জেলা প্রশাসনের কাছ থেকে।

Continue Reading
Advertisement