ভাইরাল খবর
ভোটের নিরাপত্তায় কড়া কমিশন: প্রথম দফাতেই বাংলায় আসছে ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে (Assembly Election) সামনে রেখে পশ্চিমবঙ্গ জুড়ে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ (Free and Fair) নির্বাচন সুনিশ্চিত করতে শুরু থেকেই কোনো আপস করতে চাইছে না কমিশন। চিফ ইলেক্টোরাল অফিসারের (Chief Electoral Officer) দফতর সূত্রের খবর অনুযায়ী, প্রথম দফার ভোটের জন্য গোটা রাজ্যে মোট ৩০০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েনের চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা (Law and Order) বজায় রাখতে ধাপে ধাপে বিভিন্ন জেলায় এই বাহিনীকে নামানো হবে। ভোটারদের মনে সাহস জোগাতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিয়মিত ফ্ল্যাগ মার্চ (Flag March) ও এরিয়া ডমিনেশন (Area Domination)-এর মতো কর্মসূচি পালন করবেন। এছাড়া নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct) যাতে কঠোরভাবে পালন করা হয়, সেদিকেও কড়া নজরদারি (Surveillance) রাখা হবে।
এক নজরে দেখে নেব উত্তরবঙ্গের কোথায় কত কোম্পানি বাহিনী মোতায়ন করা হচ্ছেঃ
১) রায়গঞ্জ পুলিশ জেলাঃ ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
২) ইসলামপুর পুলিশ জেলাঃ ৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
৩) শিলিগুড়ি পিসিঃ ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
৪) কোচবিহারঃ ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
৫) জলপাইগুড়িঃ ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
৬) দক্ষিণ দিনাজপুরঃ ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
৭) মালদাঃ ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মোতায়েন থাকবে পর্যাপ্ত বাহিনী। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়, যেখানে মোট ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম (Irregularity) বা অশান্তি বরদাস্ত করা হবে না।
