বেআইনি আগ্নেয়াস্ত্র সহ উত্তর দিনাজপুরে পুলিশের জালে যুবক
Connect with us

উত্তর দিনাজপুর

বেআইনি আগ্নেয়াস্ত্র সহ উত্তর দিনাজপুরে পুলিশের জালে যুবক

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ২১ নভেম্বর : বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার পুলিশ৷ জানা গেছে শুক্রবার রাতে সাহেবঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম গম্ভীরা আলী।

তার বাড়ি রঘুনাথপুর এলাকায়৷ গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত কালিয়াগঞ্জ থানার পুলিশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি ওয়ান শাটার বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে আদালতে তোলা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ওই আগ্নেয়াস্ত্রটি হয়ত কারও কাছে বিক্রির উদ্দেশ্যে সাহেবঘাটা এলাকায় রহস্যজনকভাবে ঘোরাফেরা করছিল সে৷ পরে পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় অভিযুক্ত।