প্রতিযোগীতায় হেরে আত্মঘাতী হলেন কুস্তিগীর রীতিকা ফোগট
Connect with us

দেশ

প্রতিযোগীতায় হেরে আত্মঘাতী হলেন কুস্তিগীর রীতিকা ফোগট

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৮ মার্চ : কুস্তি প্রতিযোগীতায় ভারতের নাম উজ্জ্বল করেছে ফোগত পরিবার। কিন্তু এবারে এই পরিবারে নেমে এল শোকের ছায়া।

কুস্তি প্রতিযোগিতার ফাইনালে হেরে আত্মঘাতী হলেন কুস্তিগীর রীতিকা ফোগট।রীতিকা হলেন প্রসিদ্ধ কুস্তীগির গীতা ও ববিতা ফোগটের তুতো বোন। খুব অল্প বয়সে স্বক্ষেত্রে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল কুস্তিগীর।বৃহস্পতিবার তার আত্মহত্যার আকস্মিক খবরে হতভম্ব ক্রীড়া মহল। ভরতপুরে আয়োজিত একটি কুস্তি প্রতিযোগীতার ফাইনালে পরাস্ত হওয়ার পরেই সে চরম এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান নিকট পরিজনদের। উল্লেখ্য ভারতের কুস্তি মানচিত্রে প্রসিদ্ধ ফোগট পরিবারের কথা উঠে এসেছিল আমির খান অভিনীত ‘দঙ্গল’ ছবিতে। রীতিকাও সেই পরিবারেরই অংশ। মহাবীর ফোগট অ্যাকাডেমির সদস্য ছিল রীতিকা। রাজ্য স্তরের সাব-জুনিয়র বিভাগে খেলত সে। চলতি মাসের ১৪ তারিখে ভরতপুরে একটি প্রতিযোগিতার ফাইনাল খেলায় মাত্র ১ পয়েন্টের জন্য পরাস্ত হয় রীতিকা। মহাবীর সিংহ ফোগটের হাতে প্রশিক্ষণ নেওয়া রীতিকার ফাইনাল খেলার দিন দর্শকাসনে ছিলে স্বয়ং মহাবীরও। প্রতিভাবান এই ক্রীড়াবিদের মৃত্যুতে শোকস্তব্ধ দেশের ক্রীড়ামহল।

Continue Reading
Advertisement