বায়ূদূষণে ভয়ানক ভারতের বিভিন্ন শহরের, প্রকাশ আন্তর্জাতিক সংস্থার এক রিপোর্টে
Connect with us

দেশ

বায়ূদূষণে ভয়ানক ভারতের বিভিন্ন শহরের, প্রকাশ আন্তর্জাতিক সংস্থার এক রিপোর্টে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৭ মার্চ : গোটা বিশ্বে এখন জলন্ত সমস্যা হল পরিবেশ দূষণ জনিত সমস্যা।সারা পৃথিবীতেই ক্রমবর্ধমান পরিবেশ দূষণ বিভিন্ন মাত্রা। ভারতও তার অন্যথা নয়।

ভারতে পরিবেশ দূষণের মাত্রা ঠিক কতটা বেড়েছে তার আন্দাজ দিল সাম্প্রতিক এক সমীক্ষা। মঙ্গলবার সুইস সংস্থার IQAir-এর রিপোর্টে বায়ূ দূষণের তথ্য প্রকাশিত হয়েছে।বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে চিনের শিনজিয়াংকে। বিশ্বের সবচেয়ে বায়ু দূষিত শহরের মধ্যে তালিকায় স্থান পেয়েছে ভারতের ২২টি শহর। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দশম স্থানে নাম রয়েছে দিল্লির। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে প্রতিদিন গড়ে ১৮ হাজার মানুষ বায়ু দূষণের শিকার হচ্ছেন। অকালে মারা যাচ্ছেন অনেকে। মূলত কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলির জন্যই দূষণের মাত্রা ক্রমবর্ধমান বলে জানানো হয়েছে এই রিপোর্টে।দিল্লি ছাড়াও তালিকায় নাম ভারতের ২১টি শহরের। তাদের মধ্যে রয়েছে সবচেয়ে বেশি নাম উত্তরপ্রদেশের বিভিন্ন শহরের। সেখানকার গাজিয়াবাদ, বুলন্দশহর, বিসরাখ জালালপুর, নয়ডা, গ্রেটার নয়ডা, কানপুর, লক্ষ্ণৌ, মিরাট, আগ্রা ও মুজাফ্ফরনগর রয়েছে এই তালিকায়। এছাড়াও তালিকায় নাম রয়েছে আরও অন্যান্য রাজ্যের নামী শহরের। যেমন ভীওয়ারি, ফরিদাবাদ, ঝিন্দ, হিসার, ফতেহাবাদ, ভান্ডওয়ারি. গুরুগ্রাম, যমুনানগর, রোহটাক, ধারুহীরা ও বিহারের মুজাফ্ফরনগর।যদিও দেখানো হয়েছে বায়ূদূষণ জনিত সমস্যা সমাধানে সচেষ্ট হয়েছে এই দেশগুলি। তবে এক্ষেত্রে জনসাধারণকে সচেষ্ট হওয়ার আর্জি জানিয়েছেন গবেষকেরা।

Continue Reading
Advertisement