দেশের খবর
বাজেট পেশের আগে কেন দই-চিনি খাওয়ান রাষ্ট্রপতি? জানুন রীতির ইতিহাস
ডিজিটাল ডেস্কঃ আজ, ১ ফেব্রুয়ারি ২০২৬—ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ দিন। সংসদে (Parliament) পেশ হয়েছে চলতি বছরের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2026)। এই বাজেট শুধু সরকারের আয়-ব্যয়ের হিসাব নয়, বরং আগামী আর্থিক বছরে (Financial Year) দেশের অর্থনীতির দিশা নির্ধারণ করবে।
রবিবার টানা নবমবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাজেট পেশের আগে প্রতিবছরের মতোই রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) এক বিশেষ শুভ রীতি পালন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) অর্থমন্ত্রীকে দই-চিনি (Dahi-Chini) খাইয়ে শুভকামনা জানান।
কিন্তু কেন এই প্রথা?
ভারতীয় সংস্কৃতিতে দই ও চিনি শুভ সূচনা, সৌভাগ্য ও সাফল্যের প্রতীক। বাজেটের আগে অর্থমন্ত্রী ও তাঁর টিম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এই প্রতীকী আহারের মাধ্যমে দেশের আর্থিক ভবিষ্যৎ মসৃণ হোক—এই কামনাই করা হয়।
এই রীতির ঐতিহাসিক ও আয়ুর্বেদিক ভিত্তিও রয়েছে। আয়ুর্বেদে দই-চিনি শরীরকে শক্তি জোগায় ও মানসিক স্থিরতা বজায় রাখতে সহায়ক বলে মনে করা হয়। চিনি দ্রুত শক্তি দেয়, আর দই শরীরকে শীতল রাখে। জ্যোতিষশাস্ত্রেও একে শুভ শক্তির প্রতীক ধরা হয়।
সংক্ষিপ্ত হলেও বাজেট দিবসে এই রীতির সাংস্কৃতিক গুরুত্ব আলাদা।
