এপস্টেইন ফাইলে মোদির নাম দাবি, রিপোর্ট ঘিরে শোরগোল
Connect with us

ভাইরাল খবর

এপস্টেইন ফাইলে মোদির নাম দাবি, রিপোর্ট ঘিরে শোরগোল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মার্কিন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন (Jeffrey Epstein) সংক্রান্ত নথিতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নাম জড়ানোর দাবি ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), বিল গেটস (Bill Gates)-এর নামের পাশাপাশি এই রিপোর্টে মোদির উল্লেখ থাকায় শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। তবে এই দাবি সম্পূর্ণভাবে খারিজ করেছে নয়াদিল্লি (New Delhi)।

মার্কিন বিচারবিভাগের (US Department of Justice) প্রকাশিত এপস্টেইন ফাইলের একটি ইমেল সামনে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, ২০১৭ সালে প্রধানমন্ত্রী মোদি এপস্টেইনের পরামর্শে ডোনাল্ড ট্রাম্পের স্বার্থে ইজরায়েল (Israel) সফর করেছিলেন। উল্লেখ্য, ২০১৭ সালে সত্যিই সরকারি সফরে ইজরায়েল গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এই তথ্য সামনে আসতেই বিরোধী শিবির সরব হয়। কংগ্রেস মুখপাত্র পবন খেরা প্রশ্ন তোলেন, এপস্টেইনের মতো একজন দণ্ডিত যৌন অপরাধীর সঙ্গে কী বিষয়ে পরামর্শ হয়েছিল?

তবে শনিবার বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) মুখপাত্র রণধীর জয়সওয়াল এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান। তাঁর বক্তব্য, “প্রধানমন্ত্রীর ইজরায়েল সফর সরকারি ছিল। এপস্টেইনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। ইমেলে উল্লিখিত তথ্য মিথ্যা ও অর্থহীন।”

Advertisement
ads

উল্লেখ্য, শুক্রবার এপস্টেইন সংক্রান্ত প্রায় ৩৫ লক্ষ পৃষ্ঠার রিপোর্ট, হাজারের বেশি ভিডিও ও বিপুল ছবি প্রকাশ করেছে মার্কিন বিচারবিভাগ।

Continue Reading
Advertisement