ওয়াকফ 'হিংসার' জেরে তপ্ত মুর্শিদাবাদ! রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দুর
Connect with us

জেলার খবর

ওয়াকফ ‘হিংসার’ জেরে তপ্ত মুর্শিদাবাদ! রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: সংশোধিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদ জেলা। প্রথমে উত্তেজনা ছড়ায় জঙ্গিপুরে। পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে ক্ষিপ্ত জনতা। বোমাবাজিও হয় বলে অভিযোগ। পাল্টা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। তাতে পরিস্থিতি আরও ভয়ানক আকার ধারণ করে। বাদ যায়নি হাসপাতাল গুলিও।

সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল , বাস অ্যাম্বুল্যান্স জ্বালিয়ে দেওয়া হয়। পরে নামানো হয় বিএসএফ-এর জওয়ানদের। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল নয়, ভাঙচুর চালানো হয় ধুলিয়ান পৌরসভাতেও। অভিযোগ, বিধায়ক মণিরুল ইসলামের দাদা কাওসার আলির বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে ।

পলতে পলতে অশান্তি-বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। একেবারে রণক্ষেত্র আকার ধারণ করেছে মুর্শিদাবাদ জেলা। জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুলিশের গাড়ি। হামলা চালানো হচ্ছে স্টেশন গুলিতে। ভাঙচুর চালানো হয়েছে আজিমগঞ্জের রেল অফিস। স্টেশনে হামলার ঘটনায় এবার রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ওয়াকফ অশান্তিতে পরপর রেল স্টেশনে হামলা, রেলমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। এনআইএ তদন্ত চেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা। ওয়াকফ অশান্তির জেরে উত্তপ্ত মুর্শিদাবাদ। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি, পুলিশের গাড়িতে আগুন লাগানো কিছুই বাদ যায়নি। গতকাল দফায় দফায় অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ জেলা।

Advertisement
ads

আরও পড়ুন – ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের ডাক মীনাক্ষীর! সংশয় সিপিআইএম-এর অন্দরেই

আজিমগঞ্জে রেললাইনের ধারে গেটম্যানের অফিসেও ভাঙচুর চালানো হয়। বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় জেনারেটরে। গুঁড়িয়ে দেওয়া হয় পাওয়ার রুমও। এই পরিস্থিতিতে রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়ে শুভেন্দু বলেছেন, নতুন ওয়াকফ বিলের প্রতিবাদে একের পর এক রেল স্টেশনে হামলা হয়েছে।

রেল স্টেশনের মতো সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালানো হচ্ছে। এতে শুধু জরুরি পরিষেবা বিঘ্নিত হচ্ছে তা নয়, বরং মানুষের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার পক্ষেও এমন আচরণ বিপদ্দজনক হয়ে উঠেছে।

আরও পড়ুন – রণক্ষেত্র মুর্শিদাবাদ! ওয়াকফ-বিক্ষোভে হিংসা, স্টেশনে ইটবৃষ্টি, আহত পুলিশ

Advertisement
ads