মুর্শিদাবাদে বাবা-ছেলে খুন! হাওড়া থেকে গ্রেফতার মূল পান্ডা
Connect with us

জেলার খবর

মুর্শিদাবাদে বাবা-ছেলে খুন! হাওড়া থেকে গ্রেফতার মূল পান্ডা

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: প্রসঙ্গত, গত সপ্তাহের শুক্রবার থেকে ওয়াকফ বিল নিয়ে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদ জুড়ে। পুলিশের ওপর হামলা, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া, অগ্নিসংযোগ-বাড়ি-গাড়ি ভাঙচুর, হাসপাতাল গুলিতে হামলা চালানো, সব কিছুই হয়েছে।

এই হিংসার মধ্যে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার জাফরাবাদ এলাকায় এক বাড়িতে ঢুকে হামলা চালানোর সময় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা। এবার এই খুনের ঘটনায় গ্রেফতার মূল পান্ডা। এই মুহূর্তে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।

মুর্শিদাবাদে বাবা-ছেলের খুনের ঘটনায় গ্রেফতার আরও এক। ধৃতের নাম জিয়াউল শেখ। ধৃত ব্যক্তি সামশেরগঞ্জের সুলিতলার বাসিন্দা। শনিবার তাকে চোপড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, বাবা-ছেলে খুনের ঘটনায় তিনি-ই মূল পান্ডা। ওই দিনের ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন – মুর্শিদাবাদে দাঙ্গার পর ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি

Advertisement
ads

পুলিশ সূত্রে খবর, জোড়া খুনে ধৃত তিন জনকে জিজ্ঞাসাবাদ করে ধৃত জিয়াউলের নাম জানতে পারে পুলিশ। ঘটনাক্রমে শনিবার রাতে অভিযান চালিয়ে জিয়াউলকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে জঙ্গিপুরে নিয়ে যাওয়া হচ্ছে। আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।

এর আগে খুনের ঘটনায় ইনজামাম হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। পুলিশের তদন্তে দাবি, ধৃত ইনজামামের সঙ্গে মৃত পিতা-পুত্রের আক্রোশ ছিল। জানা গেছে, নিহতদের বাড়ির সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে কাজ করা নিয়ে বিবাদ হয়েছিল দু’পক্ষের মধ্যে। তবে কি শুধুই ইটা ব্যক্তিগত আক্রোশ থেকে খুন নাকি অন্য কোনও কান্ড! তদনে পুলিশ।

আরও পড়ুন – ভাঙড়ে ফের অশান্তি, চক মরিচায় তৃণমূল কার্যালয়ে আগুন, অভিযোগ আইএসএফের দিকে

Advertisement
ads