জেলার খবর
মুর্শিদাবাদ,মালদহে সাধারণ মানুষকে সাহায্যের আশ্বাস রাজ্যপালের
নিউজ ডেস্ক: ওয়াকফ সংশোধনী আইনের বিক্ষোভে উত্তাল মুর্শিদাবাদ। বিশেষ করে অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ এলাকায়। ওয়াকফ বিলের আন্দোলনের বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়ে পড়ল মালদহ জেলায়।এর মধ্যে জনসাধারণকে আশ্বস্ত করতে আগেই শান্তির বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এবার রাজ্যপাল বোস ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটিকে পথে নামার নির্দেশ দিলেন অশান্ত এলাকাগুলিতে ত্রাণ সাহায্যের জন্য। এদিন সোমবার রাজ্যপালের অফিসিয়াল এক্স হ্যান্ডেল পেজ থেকে পোস্ট করে একথা নিজে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি রাজভবনের র্যা পিড অ্যাকশন সেলের তরফে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে জেলাগুলিতে।
আরও পড়ুন – বিচারক না আসায় ঝুলেই রইল পার্থর মামলার জামিন
রাজ্যপালের এক্স হ্যান্ডেল পোস্টে রাজভবনের তরফে জানানো হয়েছে,সন্দীপ রাজপুত, ডক্টর এসকে পট্টনায়ককে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। এর মধ্যে ডক্টর এসকে পট্টনায়েক ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান। এর পাশাপাশি রেড ক্রসের তরফে এমারজেন্সি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। সেখানে যোগাযোগ করতে পারেন সকলে তা হল – ৮০১৩৩৪৪৩১৮ এবং ৯৭৩২৫২৪৩৭।
শুক্রবার থেকে নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদে প্রতিবাদ – বিক্ষোভ চেলছে। প্রাথমিকভাবে এলাকার কয়েকটি জায়গায় পরিস্থিতি উদ্বেগজনক হলেও পুলিসি সক্রিয়তায় আপাতত উত্তাপের পারদ খানিকটা কমেছে |
আরও পড়ুন – মুর্শিদাবাদে শান্তি ফিরেছে, দোকানপাট খুলেছে,নজরদারিতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী
