মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় গ্রেফতার ১১৮! জখম ছাত্রকে আনা হল কলকাতায়
Connect with us

জেলার খবর

মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় গ্রেফতার ১১৮! জখম ছাত্রকে আনা হল কলকাতায়

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: নয়া ওয়াকফ আইন বাতিলের দাবিতে শুক্রবার দুপুর থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর-সহ একাধিক এলাকায়। অশান্তি-বিক্ষোভ থামাতে গিয়ে জখম হন ফারাক্কার এসডিপিও। প্রশাসন দাবি করেছে, গতকালের পর শনিবার থেকে নতুন করে কোনো অশান্তি ছড়ায় নি।

উত্তেজনা প্রবন এলাকায় পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে বিএসএফের জওয়ানরা। পুলিশ সূত্রে খবর, শুক্রবারের অশান্তির ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ এখনও পর্যন্ত ১১৮ জনকে গ্রেফতার করেছে।স্থানীয় সূত্রের দাবি, গতকালের অশান্তির মধ্যে পড়ে জখম হয়েছেন সপ্তম শ্রেণীর এক ছাত্র।

আহতরা পরিবার জানিয়েছে, গন্ডগোলের সময় তাঁর ছেলে রাস্তায় জিনিস কিনতে বেরিয়েছিলেন। সেই সময় তাঁর বুকে গুলি লাগে। এদিন শনিবার ওই ছাত্রের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন – ওয়াকফ ‘হিংসার’ জেরে তপ্ত মুর্শিদাবাদ! রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

Advertisement
ads

নতুন সংশোধনী বিলের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে অশান্তি চরমে পৌঁছয় মুর্শিদাবাদে। পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি চালায় ক্ষিপ্ত জনতার। পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর চালানো , হাসপাতালে ভাঙচুর , বাইক ও সাধারণ যানবাহন ভাঙচুর একাধিক ঘটনায় অশান্তি ছড়িয়েছে জঙ্গিপুর ও ধুলিয়ান সংলগ্ন এলাকায়।

গতকালের পর আপাতত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গুজব ছড়ালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়ার নির্দেশ।পরিস্থিতি শান্ত করতে রাজ্য পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে বিএসএফও। বিএসএফের দাবি, রাজ্যের আবেদনেই তারা অতিরিক্ত ফোর্স পাঠিয়েছে ঘটনাস্থলে।

আরও পড়ুন – বেসরকারি হাসপাতালে ভাঙচুর-আগুন! উত্তপ্ত ধুলিয়ান, আহত ২

Advertisement
ads